ক্রিকেট

শ্রীলঙ্কা দলের এক ক্রিকেটার করোনা পজিটিভ

শ্রীলঙ্কা ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেটাররা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের জন্য অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসা শ্রীলঙ্কা দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড পজিটিভ হয়েছেন ক্রিকেটার শিরান ফার্নান্দো। তবে সিরিজ নিয়ে অনিশ্চয়তা নেই। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে।

লঙ্কান কোচ চামিন্ডা ভাস ও পেসার ইসরু উদানাও গতকাল পজিটিভ হয়েছিলেন। আরেকদফা পরীক্ষার পর জানা যায় তারা ছিলেন ফলস পজিটিভ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ফলস পজিটিভ হয়েছিলেন।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। তিনি জানান, সিরিজ শুরু হওয়া নিয়ে শঙ্কা নেই। যথাসময়েই মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে আগামী ২৫ ও ২৮ মে। সব ম্যাচই দিবা-রাত্রির।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…