চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ৬ ওভারে ২৬ রানের সহজ সমীকরণ। হাতে ৬ উইকেট। বাংলাদেশ জয়ের ছবিটা দেখে ফেললেও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। লড়াই নিয়ে গেছেন ১৯ ওভার অব্দি। মাঝের সময়টা টান টান উত্তেজনা বিরাজ করেছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতায় গড়া ১৩ বলে শেষের ১৬ রানের অপরাজিত ইনিংস এনে দিয়েছে ২ উইকেটের দারুণ জয়।

শেষের দিকে নাটকীয় ব্যাটিং ধস বাংলাদেশকে নিয়ে গিয়েছিল হারের মুখে। সহজ ম্যাচ কঠিন করে হলেও জয়ের হাসি হেসেছে নাজমুল হোসেন শান্তর দল। ১২৫ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছায় ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো নুয়ান তুষারা ৪ ওভারে ১৮ রানে নেন চার উইকেট।

বাংলাদেশের বোলারদের কৃতিত্বের দিনে তাওহিদ হৃদয় খেলেন ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। সমালোচনার জবাবে দায়িত্বশীল ইনিংসে দলকে ভালো অবস্থানে নিয়ে যান লিটন দাস। ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

বাকি পথটা সহজে পাড়ি দিতে পারেনি বাংলাদেশ একের পর এক উইকে হারিয়ে। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। মাহমুদউল্লাহ টিকে থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে জয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। হ্যাটট্রিকের সম্বাবন

ওপেনারদের দুর্দশা কাপেনি বিশ্বকাপের মূল ম্যাচেও। শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যেও শুরুতে স্বস্তিতে খেলা উপভোগ করতে পারেননি দর্শকরা। কেননা ২৮ রানে উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে হৃদয়ের চার ছক্কার ইনিংসে জয়ের পাল্লা ভারী হয় টাইগারদের। চতুর্থ উইকেটে আসে ৬৩ রানের জুটি।

ইনিংসের ১২তম ওভারের প্রথম তিন বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হ্যাটট্রিক ছক্কা মারেন তাওহিদ। অবশ্য পরের বলে ধরা পড়েন।

Reneta

৬ রানের মধ্যে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিরেছেন সাজঘরে। পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে টিম টাইগার্স।

প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফেরেন সৌম্য। ৩ রানে আউট হন তানজিদ। শান্ত ১৩ বলে ৭ রানে ফেরেন সাজঘরে

অন্য দিকে ভালো শুরুর পরও বাংলাদেশের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায়নি শ্রীলঙ্কা। প্রথম ৫ ওভারে ৫৩ রান তোলার পরও দেড়শর কাছে যেতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজুর রহমান প্রথম বলেই উইকেট তোলার পর থেকে সব কিছুই যেতে থাকে বাংলাদেশের পক্ষে।

বাঁহাতি পেসারের পাশাপাশি রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে শ্রীলঙ্কা।

ডালাসের উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে শুরুতে বোলাররা মুভমেন্ট পাবেন। সে আশায় টসে জিতে আগে বোলিং বেছে নেন তিনি। রিস্ট স্পিনার রিশাদ দেখান দারুণ ভেলকি। পর পর দুই বলে উইকেট তুলে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

মোস্তাফিজ ১৭ ও রিশাদ ২২ রান খরচায় তিনটি করে উইকেট নেন। তাসকিন পরে পান আরও একটি সাফল্য। নিজের ও ইনিংসের শেষ ওভারে একমাত্র শিকারের দেখা পান তানজিম সাকিব।

ধনাঞ্জয়া ২১, চারিথ আশালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডালাসবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT