চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীনির জায়গায় থাকলে আত্মহত্যা করতেন কামাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারতের কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা আইসিসির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তাফা কামালের একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। আনন্দবাজারের প্রতিবেদককে দেয়া ওই সাক্ষাতকারে কামাল বলেছেন, তিনি যদি শ্রীনিবাসের জায়গায় থাকতেন তাহলে আত্মহত্যা করতেন।

আইসিসির চেয়ারম্যান পদ থেকে এন শ্রীনিবাসনকে এখনো সরানো গেলনা এ বিষয়ে মুস্তাফা কামাল কী মনে করেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন আমি আর আইসিসিতে নেই। এখন আর কিছু বলতে পারব না। তবে হ্যাঁ, ওর জায়গায় আমি থাকলে হয়তো এতো দিনে আত্মহত্যা করতাম! বিশ্বকাপ ট্রফি দিতে গেলো, লোকে এমন বিদ্রুপ করল যে ট্রফি ফেলে পালিয়ে গেলো। তার পরেও উনি এখনও আছেন। গায়ের জোরে আইসিসি মিটিংয়ে চলে যাচ্ছেন। যাবেনও। ন্যায়-অন্যায় বোধ তো ওঁর নেই। থাকলে কোয়ার্টার ফাইনালের পর আমাকে বলতেন না, বক্তব্য তুলে নিতে। ক্ষমা চাইতে। যেখানে ওনার চেয়ারম্যানশিপ আমিই এনডোর্স করেছিলাম। তবে যা-ই করুক, তার বিচার হবেই’।

পরিকল্পনা মন্ত্রী ওই প্রতিবেদককে আরো বলেছেন, তার দৃঢ় বিশ্বাস মেলবোর্নের মাঠে অন্যায়-অবিচার না হলে সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশই জিততো। তবে তিনি সেসব আর মনে রাখেন নি। সেই দুঃসহ বেদনাদায়ক স্মৃতি তিনি মনে রাখতে চাননা।

উল্লেখ্য, মেলবোর্নের ওই খেলা নিয়ে আইসিসির প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তিনি মন্তব্য করলে তা নিয়ে বিতর্ক হয়। এরপর বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে কাপ তুলে দেবার কথা তার থাকলেও সেখানে শ্রীনিবাসনকে বেছে নেয়া হয়। এই বিতর্কের পর মুস্তাফা কামাল আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোপা কোয়ার্টারে মুখোমুখি উরুগুয়ে ও চিলি

পরবর্তী

আবারো মুন্না ভাই এমবিবিএস

পরবর্তী

আবারো মুন্না ভাই এমবিবিএস

মুস্তাফিজের সামনে রেকর্ডের যতো হাতছানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT