চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রম দিয়ে কাজ করি, স্বীকৃতি পেলে উৎসাহ পাই: মনিরা মিঠু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

দুবাই ইন্টারন্যাশনাল বেঙ্গলি শর্টফিল্ম এন্ড থিয়েটার ফেস্টিভালে ৩৭ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। দর্শকদের পছন্দে তাকে সেরা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে।

কায়সার আল রাব্বীর পরিচালনায় ‘দ্য ভেইল’ নামে একটি শর্টফিল্মে দুর্দান্ত অভিনয়ের সুবাদে অ্যাওয়ার্ড এক্সিলেন্স (বেস্ট এক্টিং ইন লিড রোল) ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করা হয়েছে মনিরা মিঠুকে।

১৭ মিনিট ৩০ সেকেন্ডের এই শর্টফিল্মে একজন একজন গৃহিণী মায়ের চরিত্রে অভিনয় করেন মনিরা মিঠু।

‘দ্য ভেইল’ নিয়ে কথা হয় মনিরা মিঠুর সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, করোনার মধ্যে ভয় নিয়েই কাজটির শুটিং করেছিলাম। তবে আমরা কাজটির জন্য অনেক শ্রম দিয়েছিলাম। নির্মাতা ভীষণ যত্ন করে বানিয়েছিলেন।

তিনি বলেন, শ্রম দিয়ে কাজ করি, স্বীকৃতি পেলে উৎসাহ পাই। ‘দ্য ভেইল’ এর জন্য এই প্রাপ্তিতে আমি দারুণ খুশী।

পরিচালক কায়সার আল রাব্বী জানান, ইউএসএআইডি’র একটি ক্যাম্পেইনের জন্য গতবছর ‘দ্য ভেইল’ নির্মাণ করেছিলেন। গল্প বাছাই করে ১০টি শর্টফিল্ম তৈরি হয়েছিল। সেগুলোর একটি ‘দ্য ভেইল’। ওয়াহিদ তারেক, আফসানা মিমি’র মতো নির্মাতাও সেখানেও শর্টফিল্ম নির্মাণ করেন।

Reneta

তিনি বলেন, গত ২০ মে ‘দ্য ভেইল’ প্রকাশ হয়েছিল। এবার দুবাই ইন্টারন্যাশনাল বেঙ্গলি শর্টফিল্ম এন্ড থিয়েটার ফেস্টিভালে প্রতিযোগিতা করে সেখান থেকে দর্শক ভিউ চয়েজে সেরা অভিনেত্রী হলেন মনিরা মিঠু। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটি রয়েছে। এটা তাদের ফেস্টিভ্যাল। ১ মে ফেস্টিভাল কর্তৃপক্ষ অফিসিয়ালি ঘোষণা করবে।

পরিচালক কায়সার আল রাব্বী বলেন, কলকাতা, মুম্বাই, ইংল্যান্ডের বিভিন্ন বাঙালি কমিউনিটি থেকে অনেক ভালো ভালো শর্টফিল্ম সেখানে গেছে। কাজগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্য থেকে দর্শক ভিউ পছন্দে সেরা অভিনেত্রী নির্বাচিত করা হয়েছে মনিরা মিঠুকে। অন্য দেশের মানুষরা কাজটি দেখে সেরা নির্বাচিত করেছেন এটা আমি অনেকভাবে দেখি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহিণীছেলেদুবাইফেস্টিভালবাঙালিমনিরা মিঠুমালিড বিনোদনশর্টফিল্মসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT