দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা-ভালোবাসায় চির বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজার নামাজ পরিণত হয় জনসমুদ্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তাঁর ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা’র জন্য দোয়া চান। পরে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।







