চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামলী পরিবহনের বাস চালকের কাছে দশ হাজার ইয়াবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

শ্যামলী পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার সকাল দশটার দিকে রাজধানীর মহাখালীর রেলগেইটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ভ ১৫২২৯৬) এ বাসটিতে অভিযান চালায় র‍্যাব-২ এর একটি দল।

মাদক পরিবহন করায় বাসটির চালক নূরে আলমকে (৪২) আটক ও বাসটি জব্দ করা হয়।

র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে শ্যামলীর এ বাসটি ঢাকায় প্রবেশ করবে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তাই টিমের সদস্যদের নিয়ে আমরা অপেক্ষায় থাকি এবং বাসটি মহাখালী আসলে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবা উদ্ধারর‌্যাব-২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT