চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাস নিতে কষ্ট হচ্ছে সোনাজয়ী সাদিয়ার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
সোনাজয়ী সাদিয়া স্মারক সংগ্রহ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখের সামনে ভাই দেখছিলেন পতঙ্গর মতো আগুনে পুড়ে যাচ্ছে বোন। যতক্ষণে পানি এনে ঢালেন, দেরি হয়ে যায়। চুলার আগুনে পুড়ে যায় গোল্ড মেডেলিস্ট শুটার সৈয়দা সাদিয়া সুলতানার বুকের এক পাশ। মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল। নতুন সংসারে থিতু হওয়ার আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (এইচডিই) কেবিনে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

সোমবার হাসপাতালে গেলে সাদিয়ার বড় ভাই সৈয়দ সাজ্জাদ উল্লাহ জানান, এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভর্তি করানোর পর জানতে পারেন আগুনের তাপ লেগেছে শ্বাস নালিতেও। চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার রাতে অথবা মঙ্গলবার সার্জারি করা হতে পারে।

সাজ্জাদ উল্লাহ বর্ণনা করছিলেন সেদিনের রোমহর্ষক ঘটনা, আমাদের বাড়ি এসে দুপুরের খাবার গরম করতে গিয়ে ওড়নায় আগুন লেগে যায়। ডান পামের বুক, গলা, মুখের ডান পাশ পুড়ে গেছে। নিচের দিকে কতটা নামছে আমি খেয়াল করতে পারিনি। যখন আগুন নিভানো হয়, লজ্জার কারণে অন্যদিকে ঘুরে ছিল। পেছন থেকে যতটুকু দেখেছি মেরুদণ্ডের চামড়াও ধরেছে। সবমিলিয়ে ২৫ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে সাদিয়া
Banglabid

বেশ কয়েকটি টেস্ট করতে দেয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে। তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে সার্জারির দরকার পড়বে কিনা।

চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরই এসেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। করে গেছেন আর্থিক সহায়তা। সাদিয়ার ভাই জানালেন, হাসপাতাল কর্তৃপক্ষ এখন গুরুত্ব দিয়েই দেখছে সবকিছু। ছেলের বউয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর শুনে শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন। সাদিয়ার স্বামী শাহীনুর ইসলাম রাসেল সাদিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

ফাইল ছবি

২০১০ ঢাকা এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণজয় করেন সাদিয়া। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দ্বৈত ইভেন্টে স্বর্ণ জয় করে সাদিয়া-রত্না জুটি। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমস শুটিংয়ে সাদিয়া ছিলেন ষষ্ঠ স্থানে। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এটিই ছিল দেশের সেরা সাফল্য।

Reneta

২০১৩’র বাংলাদেশ গেমসের পর শুটিংয়ের বাইরে সাদিয়া। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি অসুস্থ। চার বছর পর আবার যখন সংবাদের শিরোনামে আসলেন, তখন জানা গেল চট্টগ্রাম রাইফেলস ক্লাবের সঙ্গে স্পন্সরশীপ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে শুটিংই ছেড়ে দেন!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

পরবর্তী

তীরন্দাজদের সঙ্গী ‘তীর’

পরবর্তী
তীরন্দাজরা প্রশিক্ষণ নিচ্ছেন, প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তীরন্দাজদের সঙ্গী ‘তীর’

রোহিঙ্গারা ফিরতে না পারলে জাতিসংঘের হস্তক্ষেপ চাইবে নরওয়ে

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT