চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:১৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২৫ অক্টোবর বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন: তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। যা সম্পূর্ণরুপে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানীমূলক। যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সরকারি আক্রমণের শিকার হয়ে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়, সেখানে বিরোধী দলের নেতারা সরকারের কী ধরণের নিষ্ঠুর আক্রোশের শিকার হবেন তা সহজেই বুঝা যায়।

তিনি বলেন: প্রধান বিচারপতিকে হেনস্তার মাধ্যমে বর্তমানে নিম্ন আদালতকে বুঝিয়ে দেয়া হয়েছে নির্বাহী বিভাগের আদেশে কিভাবে চলতে হবে। এমনকি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করায় তাকেও আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা প্রধান বিচারপতির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন।

রিজভীর অভিযোগ: আসলে আওয়ামী লীগ অমানবিক নষ্টবুদ্ধি নিয়ে বিনাভোটে দেশ চালাচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সরকারেরই নির্দেশে। অপরাধটা কী? তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন আর তা একুশে টেলিভিশনের লাইভ প্রচার করা হয়েছিল।

তিনি বলেন: তারেক রহমানকে ধ্বংস করাটাই যেন এখন আওয়ামী লীগের রাষ্ট্রীয় নীতি। আর সেই নীতি বাস্তবায়ন করতে আওয়ামী লীগ উঠেপড়ে লেগেছে। কিন্তু চক্রান্তকারীরা কোন দিনই সফল হতে পারে না। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চক্রান্তও সফল হবে না।

Reneta

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে তা প্রত্যাহারের জোর দাবি জানান রিজভী। একইসঙ্গে তিনি এর প্রতিবাদে দলের কর্মসূচি ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT