চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৬
প্রবাস সংবাদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ক্বারী মাহমুদুল হাসান আশরাফী। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ৬০ লক্ষ টাকার পুরস্কার অর্জন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণের এই আয়োজনে তার সাফল্যে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। সৌদি প্রেস এজেন্সিও বাংলাদেশি এই প্রতিযোগীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

Banglabid

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বলে জানা গেছে।

১৮ বছর বয়সী মাহমুদুল হাসান আশরাফী দৃষ্টিপ্রতিবন্ধী। শ্রবণ ও পুনরাবৃত্তির মাধ্যমে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। তার এই অনন্য কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আশরাফীর পরিবার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এর আগেও ধারাবাহিক সাফল্য পেয়েছেন তিনি। ২০২৩ সালে অস্ট্রিয়ায় প্রথম ও ইরানে তৃতীয়, ২০২৪ সালে ভারতে প্রথম এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম স্থান অর্জনের পর এবার সৌদি আরবে তৃতীয় স্থান পেলেন তিনি।

Reneta

তার এই সাফল্যের পেছনে দীর্ঘদিনের অনুশীলন, কোরআনের প্রতি গভীর অনুরাগ, শিক্ষকদের দিকনির্দেশনা ও কঠোর অধ্যবসায়ের ভূমিকা রয়েছে বলে পরিবার ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাহমুদুল হাসান আশরাফী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মারকাজুল মদিনার শিক্ষার্থী। তার বাবা হাফিজ ইমামুল হোসেন মাশরাফী।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চে ধারাবাহিক এই সাফল্য বাংলাদেশের কোরআন শিক্ষার ক্ষেত্রে নতুন করে গৌরবের বার্তা বয়ে এনেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাদৃষ্টিপ্রতিবন্ধীমাহমুদুল হাসান আশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

পরবর্তী

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

পরবর্তী

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT