চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পরের আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলো। সবধরনের বিতর্ক ও পেশাদারী ঘাটতি কাটিয়ে বিপিএলকে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে রূপান্তর করার প্রক্রিয়ায় চলতি বছরের আসর আয়োজন সম্ভব নাও হতে পারে, জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার বিসিবিতে সংবাদ সম্মেলনে তামিম স্পষ্টভাবে বলেন, ‘আমার মনে হয় না এ বছর বিপিএল হবে।’

খেলোয়াড়দের কাছে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে। সাবেক খেলোয়াড় হিসেবে তাদের হতাশার বিষয়টি অনুধাবন করতে পেরে তামিম জানান, বিপিএল বন্ধ বা পিছিয়ে গেলে খেলোয়াড়দের নিশ্চিতভাবেই আর্থিক ক্ষতি হবে। তবে বিপিএলকে একটি প্রফেশনাল টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে দেশের ক্রিকেটাররাও এই পরিবর্তনের প্রয়োজনীয়তার সাথে একমত।

Banglabid

বাংলাদেশের সাবেক অধিনায়ক জানালেন, ‘খেলোয়াড়দের আর্থিক ক্ষতি হবে। অবশ্যই, আমি এটা অস্বীকার করি না। কিন্তু তারাও এই জিনিসটা বোঝে যে, এই টুর্নামেন্টটা এমন কিছু হওয়া উচিত যা নিয়ে বিসিবি এবং বাংলাদেশের গর্বিত হওয়া উচিত।’

‘তাই ওই খেলোয়াড়রাও হতাশার পাশাপাশি এই বিষয়টির সাথে একমত প্রকাশ করেছে যে, এই জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। আমার জন্য সবচেয়ে বড় যুক্তি হল, এই টুর্নামেন্ট বিপিএলের জন্য আয় এনে দিচ্ছে? না। আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি? হ্যাঁ। এই টুর্নামেন্ট সঠিকভাবে পরিচালিত হয়েছে? না। এই টুর্নামেন্টের ছয়টা টিমের মধ্যে তিন-চারটা টিমের সবধরনের মূল্যায়নের ঘাটতি রয়েছে, নিয়ম ভাঙার বিষয় রয়েছে। একটা টিম তো নাই-ই।’

তামিম আরও বলেছেন, ‘এতগুলো যদি ‘না’ থাকে, তবে আমার মনে হয় না এমন কোন কারণ আছে যা নিয়ে আমার সবকিছু বাদ দিয়ে বা চেপে ধরে মনোযোগ দেয়া দরকার। আমি এটা করতে চাই, কারণ আমি এখনও মনে করি এবং বিশ্বাস করি বিপিএল একটি দারুণ প্রোডাক্ট। বিপিএল নিয়ে বাংলাদেশে প্রচুর আগ্রহ আছে, মানুষ খেলা দেখতে আসে। জিনিসটাকে যদি সঠিকভাবে সবকিছু করা যায়, তবে এটার আগ্রহ হয়তো আরও বাড়ানো সম্ভব।’

Reneta

‘কিন্তু সেটার জন্য যদি আমার সময় নিতে হয় ১২ মাস, ২৪ মাস, ১৮ মাস, যত মাসই লাগুক, আমি যদি এটা করি, তবে সঠিকভাবে করব। তা না হলে করব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

পরবর্তী

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

পরবর্তী

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT