চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা ফিরতে না পারলে জাতিসংঘের হস্তক্ষেপ চাইবে নরওয়ে

হাসান আহমেদহাসান আহমেদ
৫:৫১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

রাখাইনে মানবিক বিপর্যয়ের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে রাখাইনে কূটনীতিকদের দ্রুত ও অবাধ প্রবেশের সুযোগ তৈরিতে নরওয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীতে একটি নাট্য উৎসবে যোগ দিতে এসে চ্যানেল আই অনলাইনের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের ভূমিকা এবং বাংলাদেশ ও নরওয়ের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় পরিস্থিতি নিয়ে কথা বলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

তিনি বলেন: মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনে জীবন বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ যে মানবিক ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবী রাখে। তবে রোহিঙ্গাদের রাখাইনে মর্যাদাসহ ফিরিয়ে নেয়ার পরিস্থিতি মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে।

রাখাইন রাজ্যে কূটনীতিকদের যাওয়ার বিষয়ে সিডসেল ব্লেকেন বলেন: মিয়ানমার বিদেশী কূটনীতিকদের রাখাইন পরিদর্শনের ব্যবস্থা করেছিল। তবে তা ছিল তাদের পছন্দ করা রাখাইন গ্রামে। আন্তর্জাতিক এনজিও এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের রাখাইন রাজ্যে দ্রুত এবং অবাধ প্রবেশের সুযোগ করে দেওয়ার বিষয়ে নরওয়ে জোর দাবী জানিয়ে আসছে বলে জানান তিনি।

‘আমরা আশা করি ইয়াংগুন স্বপ্রণোদিত হয়ে এ সুযোগ দেবে। নয়তো এ বিষয়ে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করবে নরওয়ে।’

দু’দেশের সাংস্কৃতিক বিনিময় ভাবনা প্রসঙ্গে সিডসেল ব্লেকেনবলেন: এখন পর্যন্ত বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় সেই অর্থে নেই। তবে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব বা চিত্রকলায় আমাদের অংশগ্রহণের আগ্রহ রয়েছে।

Reneta

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়েরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT