চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েব-সানিয়ার ঘরে এল ‘মির্জা মালিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পৃথিবীর আলো দেখল বেবি মির্জা মালিক। মা হলেন সানিয়া মির্জা। আর ছেলের বাবা পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক টুইটারে শেয়ার করেছেন স্ত্রী সানিয়া আর তাদের সদ্য আগত অতিথির কথা। জানান, একটি ফুটফুটে ছেলে হয়েছে স্পোর্টস পাওয়ার দম্পতির।

মঙ্গলবার ভোর সাড়ে সাতটার দিকে পাকিস্তান সাবেক অধিনায়ক শোয়েব মালিক একটি টুইট করেন, ‘এক্সাইটেড টু অ্যানাউন্স। ইটস আ বয়। মাই গার্ল ইজ ডুয়িং গ্রেট। উই আর হাম্বলড।’ সন্তান হওয়ার খবর শেয়ার করে স্ত্রী সানিয়া যে সুস্থ রয়েছেন সেটিও জানান শোয়েব। বলেন, সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক তাদের উপর।

শোয়েব মালিকের ম্যানেজার ও এজেন্ট, আমীম হকও টুইট করেছেন যে, পাকিস্তানি এ ক্রিকেটার তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।

সানিয়ার মা হওয়ার খবর শোনার পরই অভিনন্দনে ভেসে যান টেনিস তারকা ও তার ক্রিকেটার জীবনসঙ্গী। প্রথমেই শোয়েব ও সানিয়াকে অভিনন্দন জানান বলিউড পরিচালক ফারহা খান। লেখেন, ‘অবশেষে সেই সুদিন এসেছে। অভিনন্দন সানিয়া আর মালিক। ছোট্ট দেবদূত এসেছে তোমাদের কাছে।’

নানা বিতর্কের পর একেবারে ঘরোয়া একটি অনুষ্ঠানে ২০১০ সালের এপ্রিল মাসে বিয়ে হয় সানিয়া ও শোয়েবের। হায়দরাবাদের একটি মেয়ে আয়েশা অভিযোগ এনেছিলেন, শোয়েবের সঙ্গে তার ফোনের মাধ্যমে বিয়ে হয়েছে। সেইসব বিতর্ক মিটিয়ে আয়েশাকে বিচ্ছেদ দিয়ে সানিয়াকে বিয়ে করেন শোয়েব।

চলতি বছরের এপ্রিলে সানিয়ার মা হওয়ার খবর জানিয়েছিলেন শোয়েব। সানিয়া বেবি বাম্পের ছবিও দেখা গিয়েছে ফটোশ্যুটে। সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের পদবীতে মা ও বাবা দু’জনের পদবীই থাকবে। সন্তানকে শোয়েবও এদিন টুইটারে বেবি মির্জা মালিক বলেই ডেকেছেন। এখন নতুন অতিথির ছবি দেখার অপেক্ষায় নেটদুনিয়া।

Reneta

সন্তান হওয়ার জন্য কাজের জগত থেকে বিরতি নিয়েছিলেন সানিয়া মির্জা। ২০২০ সালের টোকিও অলিম্পিকের মধ্য দিয়েই ফিরে আসার লক্ষ্য রেখেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশোয়েব মালিকসানিয়া মির্জা
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT