বাংলাদেশ

শোক দিবস উপলক্ষে সুচিন্তার দোয়া মাহফিল ও গণপ্রার্থনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবস উপলক্ষে সুচিন্তার দোয়া মাহফিল ও গণপ্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুসল্লিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিভিন্ন উপসনালয়ে প্রার্থনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খুলশী থানার নাসিরাবাদ মিজবাউল উলুম মাদ্রাসায় খতমে কুরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জব্বার।

দিনটিকে কেন্দ্র করে চট্টেশ্বরী কালীমন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। এতে প্রার্থনা পরিচালনা করেন অতুল বর্মন ও স্বপন চক্রবর্তী।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ সুচিন্তা স্টুডেন্ট উইংস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে রোববার বাদ আসর মিলাদ-মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় মোহাম্মদপুর গাউসিয়া জামে মসজিদে।

সুচিন্তার দোয়া মাহফিল ও গণপ্রার্থনা অনুষ্ঠিত, ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর সন্ধ্যায় নগরের কাতালগঞ্জ মহাপণ্ডিত বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। এতে প্রার্থনায় অংশগ্রহণ করেন ভদন্ত সোমনান্দ থেরো।

বিষয়:দোয়া- মাহফিল শোক দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…