চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফোন করলেন ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
ত্রিপুরা

ভারতের ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভুত বিপ্লব কুমার দেব শপথ নেওয়ার আগে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।  শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি। এসময় ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন বিপ্লব কুমার দেব।

প্রধানমন্ত্রীও জবাবে সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্তিযুদ্ধের সময়ে ত্রিপুরার জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন।

বাংলাদেশি বংশোদ্ভুত ভারতীয় (ত্রিপুরা) নাগরিক বিপ্লব কুমার দেব ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা রাজ্যের সভাপতি।

Banglabid

১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ৬০ আসনের মধ্যে তার তরুণ নেতৃত্বে বিজেপি ৪৩ আসনে জয়লাভ করে। তিনিও ত্রিপুরার বনমালিপুর আসন থেকে নির্বাচিত হন।

বিপ্লব কুমার দেব বাংলাদেশি বাবা-মায়ের সন্তান। তার দাদার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় বিপ্লব কুমার দেবের বাবা-মা ত্রিপুরা পাড়ি জমান। দেশ ছেড়ে ভারতে পাড়ি জমানোর কয়েক মাসের মাথায় শরণার্থী হয়ে জন্মগ্রহণ করেন বিপ্লব। এরপর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন তিনি।

২০১৬ সালের ৭ জানুয়ারি বিপ্লব কুমার দেব ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির ত্রিপুরা রাজ্যের সর্ব-কনিষ্ঠ সভাপতি নির্বাচিত হন। ত্রিপুরার রাজ্য সভাপতি হওয়ার কিছুদিন আগেই চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশে এসেছিলেন বিপ্লব। সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেসময় সৌজন্য সাক্ষাতও করেছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিপুরাপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম বৃদ্ধির চাপ কমেছে, জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ

আগস্ট ১২, ২০২৬
পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT