চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো জাতীয় কবিতা উৎসব ২০১৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

‘বাঙালির জয়, কবিতার জয়’ ব্রত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব-২০১৯।

শুক্রবার সকালে জাতীয় কবি নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, একুশের গান, উৎসব সংগীতের মধ্যদিয়ে কবিতা উৎসব শুরু হয়। 

উৎসবের শুরুতে শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান, ঘোষণাপত্র পাঠ করেন রুবী রহমান, আহ্বায়কের ভাষণ দেন রবিউল হুসাইন, সাধারণ সম্পাদকের বক্তব্য দেন তারিক সুজাত।

কবিতা উৎসবের উদ্বোন করে বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী। সভাপতির ভাষণ দেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ।

সভাপতি কবিতা পরিষদের ইতিহাস ও উৎসবের ইতিহাস বলার সঙ্গ সঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত কবিদের শুভেচ্ছা জানান এবং বলেন, বাংলাদেশে যেন আর কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্রত নিয়ে বাঙালির জয় কবিতার জয়-স্লোগানে এই জাতীয় কবিতা উৎসব-২০১৯। একটি মুক্তিযুদ্ধের, অসাম্প্রদায়িক দেশ গঠনই এই উৎসবের লক্ষ্য।

দুই দিনের দিনের কবিতা উৎসবে সভাপতির বক্তব্যের পর স্বরচিত ও নিজ নিজ ভাষায় কবিতা পাঠ করেন যুক্তরাজ্য, ভারত, স্পেন, শ্রীলংকা, কঙ্গো, ভুটান, ইরাক, তুরস্ক, মালয়েশিয়া, উরুগুয়ে, নেপাল সহ দেশ বিদেশের অনেক দেশের খ্যাতনামা কবি।

Reneta

কবিতা উৎসব চলবে ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে জাতীয় কবিতা উৎসব আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯জাতীয় কবিতা উৎসবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT