চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে আলোকচিত্রে ‘ভিন্ন রূপে পুরুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

গৃহস্থালির সেবামূলক কাজ নিয়ে একশনএইড বাংলাদেশ আবারো আয়োজন করতে যাচ্ছে ‘ভিন্ন রূপে পুরুষ- Different Images of Men’ শীর্ষক জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২০। যেকোনো বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

গৃহস্থালির সেবামূলক কাজে নিয়মিতভাবে অংশগ্রহণকারী পুরুষ সদস্যেদের ভূমিকা সংকলিত আলোকচিত্র ও চিত্রগল্প (ফটোস্টোরি) নিয়ে এই প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। www.diom2020.com ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

নির্বাচিত ৩টি চিত্রগল্পকে পুরস্কৃত এবং অন্য ৯টি চিত্রগল্পকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। এছাড়াও নির্বাচিত আলোকচিত্র ও চিত্রগল্পগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে এবং একটি ফটোবুক প্রকাশ করা হবে।

আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা ও চিত্রগল্প জমা দেয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এমন আয়োজন নিয়ে একশনএইড বাংলাদেশ জানিয়েছে, ফটোগ্রাফি বা আলোকচিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে গৃহস্থালির সেবামূলক কাজে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কিত ধারণাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা যাবে। যা আমাদের গতানুগতিক চিন্তাধারায় আলোড়ন তুলবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা এই ব্যক্তিদের খুঁজে বের করে সমাজের জন্য অনুকরণীয় হিসেবে সাধুবাদ জানাতে চাই। আমরা প্রত্যাশা করি ‘ভিন্ন রূপে পুরুষ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী পুরুষ সদস্যদের গৃহস্থালির সেবামূলক কাজে অংশগ্রহণ বৃদ্ধি, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, সমাজের প্রচলিত ভুল ধারণা ভেঙ্গে সর্বোপরি সমাজের সকল স্তরের মানুষদের কাছে বৈষম্যহীনতার বার্তা তুলে ধরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরুষপ্রতিযোগিতাপ্রতিযোগীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোকসের স্বপ্ন ইংল্যান্ডের কোচ হওয়া

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ’ নিয়ে যা জানা গেলো

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ত্বক ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT