বৃষ্টি থেমে গেছে। উইকেট থেকে কাভার সরিয়ে আউটফিল্ড শুকাতে ব্যবহার করা হয়েছে সুপার সপার। টস হতে বিলম্ব হয়েছে, কিন্তু কোনো ওভার কাটা পড়ছে না। শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে তৃতীয় ম্যাচে এসে টসে হেসেছে বাংলাদেশ। অজিদের শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে স্বাগতিকরা।
শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে ম্যাথু ওয়েড বাহিনীর বিপক্ষে ৬টায় নামার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের। কিন্তু বৃষ্টি বাগড়ায় টসই হয়েছে ৭টায়, খেলা শুরু ৭.১৫ মিনিটে।
প্রথম ম্যাচে ২৩ রানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ৫ উইকেটে জিতে ২-০ করে লাল-সবুজরা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।






