চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে অ্যাকশন কন্যা মাহি

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
২:১১ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

২৭ অক্টোবর ঢালিউডের অ্যাকশন কন্যা মাহিয়া মাহির জন্মদিন। ২০১২ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হওয়া মাহিকে জন্মদিনের শুভেচ্ছা। স্কুলজীবনের সেরা বন্ধু এই দিনেই মারা গিয়েছিলেন বলে সাধারণত ঘটা করে জন্মদিন পালন করেন না মাহি। তবে তার জন্মদিনে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য থাকছে মাহিয়া মাহিকে নিয়ে কিছু জানা অজানা তথ্য:

মাহিয়া মাহির জন্ম রাজশাহীর তানোর উপজেলায়। মাহির শৈশব কেটেছে রাজশাহীর নাচোল, মুণ্ডুমালা আর ঢাকাতে। ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে এরপর ভর্তি হন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে, ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করতে।

মাহিয়া মাহির বাবা-মায়ের দেয়া নাম শারমিন আখতার নিপা। অবশ্য এই নামে খুব কম লোকই তাকে চেনেন।

ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্নবোনা মাহি হঠাৎ করেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ২০১২ সালে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র ‘ভালবাসার রঙ’।

এরপর ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবুও ভালবাসি’, ‘কী দারুণ দেখতে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২০১৩ সালে। তবে মাহিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ ছবিটি। ২০১৫ সালে ‘অগ্নি ২’ এর সিক্যুয়েলও মুক্তি পায়। এছাড়াও ‘দবির সাহেবের সংসার’, ‘ওয়ার্নিং’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি।

মাহিয়া মাহি
মাহিয়া মাহি

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, মেহের আফরোজ শাওন পরিচালিত প্রয়াত হুমায়ূন আহমেদের রচনায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে অভিনয় করে সবার প্রশংসা অর্জন করেছেন মাহি। যৌথ প্রযোজনার ছবি ‘অগ্নি’ ও ‘রোমিও বনাম জুলিয়েট’-এও দেখা গেছে বাংলাদেশের মাহিকে।

Reneta

২০১৬ সালে ঘটা করেই মাহি বিয়ে করেন সিলেটের পারভেজ মাহমুদ অপুকে। বিয়ের পর দীর্ঘদিন পর্দায় না পাওয়া গেলেও সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি-আরিফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ দেখতে মুক্তির তৃতীয় সপ্তাহ পরেও প্রেক্ষাগৃহে ভিড় কমেনি। নায়কের সঙ্গে পালা দিয়ে নায়িকা মাহির অংশও সেখানে কম নয়।

সামনে আসছে মাহির আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। ভক্তদের অ্যাকশন কন্যার জন্মদিনে তাঁর জন্য থাকল অনেক শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিঢাকা অ্যাটাকঢালিউডমাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের শেষ জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

মে ১৪, ২০২৬

সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

মে ১৪, ২০২৬

বিশেষ সেবা সপ্তাহে সিএজি’র বিভিন্ন সিএএফও কার্যালয় পরিদর্শন

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT