চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভেচ্ছায় সিক্ত মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

ইচ্ছে করেই কখনো মুস্তাফিজের চুলগুলো এলোমেলো করে দেয়, কপালে চুমু খায়। রুবেলের সঙ্গে ‘দোলা দে’ ডান্স করে। তাসকিনের সঙ্গে ‘ম্যাশকিন’ উদযাপনে প্রত্যেকবার জয়ী হয়েও পড়ে যাওয়ার অভিনয় করে।

দেশের মাটিতে চার পেসার নিয়ে খেলার দুঃসাহস দেখায়, খেলোয়াড়দের ঝাড়ি মারে, চোখ রাঙ্গায়, আবার বুকে টেনে নেয়। মাশরাফিকে নিয়ে কোনো ছবি বানাতে হবে না, কোনো আত্মজীবনী লেখা লাগবে না। হি ইজ এ লিজেন্ড, ট্রু লিজেন্ড।

জন্মদিনে ভক্তদের কাছ থেকে এমন অনেক বার্তাই পেয়েছেন বাংলাদেশি পেস বোলার মাশরাফি বিন মর্তুজা। শুধু ভক্তরাই নয় মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর তালিকা থেকে বাদ যায়নি তারকারাও। আইসিসি থেকে সাধারণ মানুষ জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

Banglabid

জন্মদিনে ম্যাশকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে পোষ্ট দেন তারকারা।

মাশরাফিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বসেরা বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুকে লিখেন, Many happy returns of the day to this amazing player and an incredible teammate, we are fortunate to have him with us and wish many more great games together ahead of us. Happy Birthday captain!

আজকের দিনে এই অসামান্য কৃতি খেলোয়াড়কে অনেক শুভেচ্ছা, তাঁকে আমাদের দলে পেয়ে আমরা ভাগ্যবান। আশা করছি সামনে আরও অনেক দুর্দান্ত ম্যাচ একসাথে খেলার। শুভ জন্মদিন, ক্যাপ্টেন!

Reneta

শুভেচ্ছাবার্তায় মুশফিকুর রহিম লিখেছেন, সবার ভালোবাসায় সিক্ত, কারো অপছন্দের নয়। ছোটদের আদর্শ এবং সহকর্মীদের অনুপ্রেরণা। দেশের প্রতি শুভকামনা ও আত্ননিবেদনের জন্য তাকে জন্মদিনে শ্রদ্ধা জানানোর সুযোগ হারাতে চাইবে কে? পুরো বাংলাদেশ তোমাকে ভালোবাসে ম্যাশ।

আদর-শাসনের ছায়ায় থাকা কাটার মুস্তাফিজ অধিনায়ক মাশরাফিকে শুভেচ্ছা জানিয়ে লিখেন, বারবার ফিরে আসুক দিনটি। শুভ জন্মদিন বস।

পুরো বাংলাদেশ যখন ম্যাশকিন জ্বরে আক্রান্ত তখন তাসকিন কি সেটা ছাড়া থাকতে পারেন? তাই তো জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফেসবুকে নিজেদের চেষ্ট বাম্পের একটি ছবি দিয়ে তাসকিন লিখেন, শুভ জন্মদিন বস মাশরাফি ভাই। সবাই শেয়ার দিলে খুশি হবো। এই পোস্ট বসের জন্মদিন উপলক্ষ্যে।

বোলার নাসির হোসেন লিখেন, শুভ জন্মদিন অনুপ্রেরণাদায়ক লিডার।

মাশরাফিকে শুভেচ্ছা জানানোর তালিকা থেকে বাদ যায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেন, শুভ জন্মদিন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা। তিনিই কি বাংলাদেশের সর্বসেরা পেস বোলার?

তবে বিশেষ এই দিনটি একটু ভিন্নভাবেই স্মরণ করলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। খানিকটা অতীত ঘেঁটে। একটি অপরিচিত ছবি দিয়ে তিনি লিখেন, খুব চেনা চেনা লাগছে না? লাল-সবুজের ক্যাপ্টেন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা! চিয়ার্স!!

তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের আরো খেলোয়াড় মুমিনুল হক, রুবেল হোসেন, সাব্বির হোসেন, লিটন কুমার দাস সহ আরো অনেক তারকারা জন্মদিনের শুভেচ্ছা জানান নড়াইল এক্সপ্রেসকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনাসির হোসেনমাশরাফি বিন মর্তুজামুশফিকুর রহিমমুস্তাফিজুর রহমানরুবেল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে শাহাদাত

পরবর্তী

বিদেশী হত্যাকাণ্ডে সব অর্জন ম্লান: এরশাদ

পরবর্তী

বিদেশী হত্যাকাণ্ডে সব অর্জন ম্লান: এরশাদ

জাপানী নাগরিক হত্যা গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে: রংপুর ডিআইজি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT