ক্রিকেট

শুভাগতর ব্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড

শুভাগতর ব্যাটে দ্রুততম ফিফটির রেকর্ড

মেঘাচ্ছন আবহাওয়ার মাঝে ব্যাট হাতে ‘ঝড়’ তুললেন শুভাগত হোম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে অপরাজিত থাকলেন ৫৮ রানে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে পঞ্চাশে পৌঁছান শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই ডানহাতি ব্যাটসম্যান।

দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন শুভাগতর। তার চেয়ে ৩ বল বেশি খেলে ফিফটি পেয়েছিলেন মুমিনুল হক। ২০১৩ সালে বাংলাদেশ টি-টুয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে জাতীয় দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন এ বাঁহাতি। ৬ বছর পর সে রেকর্ড ভাঙলেন শুভাগত।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। মাত্র ১৮ বলে ৫৮ রানের ইনিংসে ছিল ৬টি ছয় ও ৪টি চারের মার। তৌহিদ হৃদয়ের সঙ্গে শুভাগতর পঞ্চম উইকেটে অবিচ্ছন্ন জুটিতে শেষ ২৮ বলে আসে ৮৭ রান। আগের দিন ১০ বল খেলে ৩২ রান করেছিলেন শুভাগত।

হৃদয়ের অপরাজিত ৬৬ ও শুভাগতর ৫৮ রানের ইনিংসে ভর করে শাইনপুকুর পেয়েছে ১৯২ রানের বড় পুঁজি।

বিষয়:ডিপিএল ডিপিএল টি-টুয়েন্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…