চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের খাবার তালিকায় থাকছে না ভাত-আলু ভর্তা ও গরুর মাংস, নতুন উদ্যোগ আইসিইউ অ্যাম্বুলেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০২, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ৪ মে থেকে মাঠে গড়াতে চলেছে ঢাকা প্রিমিয়ার লিগ। আসর সামনে রেখে শনিবার ট্রফি উন্মোচন এবং সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি ঘোষণার আগে বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন খেলোয়াড়দের খাদ্যাভাসে পরিবর্তন, আইসিউ অ্যাম্বুল্যান্সের সংযুক্তকরণ এবং দুর্নীতি রোধে মোবাইল ফোন নিয়েও নতুন সিদ্ধান্তের কথা।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব জানান তামিম।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অধিকাংশ ক্লাব ডিপিএল বর্জন করেছিল। তাতে এবারের ডিপিএল নিয়ে চরম অনিশ্চয়তা ছিল। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় সেই জটিলতার সমাধান হয়। সেসময়ের চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে তামিম বলেছেন, ‘আমরা যখন এটার (বিসিবি) দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা সদস্য, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য যে লিগগুলো আছে এগুলোকে মাঠে কীভাবে ফেরত নিয়ে আসতে পারি- এটা নিয়ে কাজ করা।’

ক্লাবগুলোকেও তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিম। বলেছেন, ‘প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সঙ্গে আলোচনা করা শুরু করি এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলি যে আগে যা হয়েছে ওই জিনিসগুলো পুনরায় হবে না। সব ঠিকঠাকভাবে হবে। তাদের প্রত্যেকটা দলকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’

তামিমের মতে দেশের ক্রিকেটের ইকো সিস্টেমের জন্য প্রয়োজন ডিপিএল। তামিম বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট খেলোয়াড়ের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকো-সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল।’

ফিক্সিংয়ের কারণে এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ডিপিএল। আসন্ন আসরে ফিক্সিং ঠেকাতে মাঠে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে বিসিবি। তামিম বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’

Reneta

ডিপিএলে আগের সবগুলো আসরে খাবারের ব্যবস্থা করত ক্লাবগুলো। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। এবার থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে থাকবে খেলোয়াড়দের ফিটনেসের জন্য উপকারী খাবার।

তামিম বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব। স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা থাকবে, আশা করি আগের চেয়ে ভালো খাবার দেওয়া যাবে এবার।’

ডিপিএলে এবার আইসিউ অ্যাম্বুলেন্সের মতো সুবিধাও থাকবে বলে জানিয়েছেন তামিম। বলেছেন, ‘আরেকটা ব্যাপার নতুন করে হয়েছে এবার, আইসিইউ অ্যাম্বুলেন্স। গত কয়েক বছরের ইতিহাস দেখলে দেখবেন ৪-৫টি ঘটনা ঘটেছে মাঠে। অনেকেই মারা গেছেন, আমি অনেক ভাগ্যবান, বেঁচে গিয়েছি। আমার মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবার নিরাপত্তা নিশ্চিত করা । আমাদের প্রতিটা মাঠেই অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। এরপরেও আমার মনে হয় ৪-৫টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপির ২ মাঠে একটা হয়ত থাকবে। নিশ্চিত করতে চাই এই রকম ঘটনা যদি আল্লাহ মাফ করুক আবার কারও সাথে ঘটে আমরা যেন প্রস্তুত থাকতে পারি ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলতামিমবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT