চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচেতনতাই যথেষ্ট নয়, দালালদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
তিউনিসিয়া-ভূমধ্যসাগরে নৌকাডুবি-বাংলাদেশি

যেসব শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে যেতে চান, তারা যেন প্রতারণার শিকার না হন; সে বিষয়ে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, এ জন্য জায়গা, জমি বা বাড়িঘর বিক্রি না করে প্রয়োজনে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে সহজে ঋণ নেওয়ারও পরামর্শও দিয়েছেন তিনি।

দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে নিঃস্ব হওয়া, অপহরণ, শারীরিক নির্যাতন, এমন কি প্রাণ হারানোর ঘটনাও এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তবে সম্প্রতি এই ধরনের একাধিক ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে গত ২৫ জানুয়ারি একটি ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলাসহ অনেকগুলো গণমাধ্যম। ওই ঘটনার বিবরণে বলা হয়েছে, লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

সেই ঘটনার এক সপ্তাহ পর একই পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঠান্ডায় মৃত্যু হয় নরসিংদীর এক যুবকের। নিখোঁজ হন তার সাথে থাকা আরও দুই যুবক। ধারণা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে ঠান্ডায়। বাংলাদেশে এসব খবর নতুন নয়। তাই গণমাধ্যমেও এসব ঘটনা সাধারণ খবর হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এর কোনো প্রতিকার হয়? বছরের পর বছর একই ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়? এর বড় কারণ মানুষের মধ্যে অসচেতনতা এবং দালাল চক্রের সঠিক বিচার না হওয়া। সেই সচেতনতা বাড়াতেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমরা জানি, এক শ্রেণির মানুষ (দালাল) আছেন যারা গ্রামের সাধারণ যুবকদের নানাভাবে প্রলুব্ধ করে, লোভ দেখিয়ে অবৈধ পথে বিদেশে যেতে আগ্রহী করে তোলে। এরপর তাদের জায়গা-জমি বা বাড়িঘর বিক্রি করিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, কথিত স্বপ্নের দেশে গিয়েই তারা বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে কারাভোগের পর সব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসতে হয় তাদের। কেউ কেউ আবার ফিরে আসারও সুযোগ পায় না, সাগরে ডুবে, নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়।

এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সরকারের নানান উদ্যোগও আছে। বিশেষ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি আর্থিক সঙ্কটে ব্যাংক ঋণেরও ব্যবস্থা রয়েছে। তবে সেইসব সুযোগ-সুবিধার কথা বহু মানুষই সঠিকভাবে জানেন না। অনেকের কাছে আবার তা অজানা।

এমন প্রেক্ষাপটে সহজ শর্তে ঋণ সুবিধা এবং সরকারি উদ্যোগে বিদেশে যেতে মানুষকে নতুনভাবে উদ্ধুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য টেলিভিশন, রেডিও এবং অন্যান্য গণমাধ্যম ব্যবহার করে মানুষের কাছে তথ্য পৌঁছাতে হবে। তাতে সচেতনতা বাড়বে নিশ্চিত। কিন্তু শুধু তথ্য দিয়েই লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এক্ষেত্রে দালাল চক্রের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতেই হবে।

Reneta

আমরা মনে করি, এ জন্য সচেতনতা যেমন জরুরি, তেমনি প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। তবেই ঠেকানো যাবে এসব নির্মম মৃত্যু। নিঃস্ব মানুষের হাহাকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিনৌকা ডুবিপ্রবাসীপ্রবাসী শ্রমিকভূমধ্যসাগরভূমধ্যসাগরে মানবপাচারমানবপাচারলিবিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT