চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু গলাতেই ৯ বার কোপের চিহ্ন

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৪:৫৫ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ব্লগার নিলয় চট্রোপাধ্যায় নীল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ই-মেইল বার্তায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও তারা বাংলাদেশে সক্রিয় কি-না তদন্ত করছে গোয়েন্দারা।

ময়নাতদন্তকারী ডাক্তার জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ধরন আগের হত্যাগুলোর মতোই। ডিসি মুনতাজিরুল ইসলাম (মিডিয়া) বলেন, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কাজ করছি প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা সংঘবদ্ধ সন্ত্রাসীদল তার লেখালিখি বা অনান্য কারণে সংক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড চালায়।

তিনি আরো বলেন, তারা দায়-দায়িত্ব স্বীকার করেছে তারা কারা সে ধরনের সন্ত্রাসীদল বাংলাদেশে আছে কি না? যাদের সাথে সম্পৃক্ত বলে তারা দাবি করছে তাদের সাথে কতটুকু সম্পৃক্তা বা আদৌও কোনো সম্পৃক্ততা আছে কিনা বা তাদের কি পরিকল্পনা সামগ্রীক বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা এ বিষয়টি নিয়ে গুরুত্ব নিয়ে কাজ করছি।

সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলয়ের ময়না তদন্ত শেষ হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে ৯টি কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তকারী ডাক্তার জানিয়েছেন, নিলয়ের মাথাকে ঘিরেই খুনিদের ধারালো অস্ত্রের টার্গেট ছিলো।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী বলেন, এখানে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। আমরা অভিজিৎ রায় এবং রাজিবের এগুলোও দেখেছি সবগুলো আমাদের এখানেই হয়েছে। সকল মৃত্যর কারণ এবং জখমগুলোর ধারাবাহিকতা একই রকম।

নিলয় হত্যাকান্ডের খবর শুনে রাতেই ঢাকা ছুটে আসেন দুই চাচাসহ অন্য স্বজনরা। সকালে লাশ গ্রহণ করতে ঢাকা মেডিকেলে যান তারা। নিলয়ের ছোট চাচা নির্মল চট্রোপাধ্যায় বলেন, আমাদের বড় ভাই আমাদের পড়াশোনা করিয়েছেন। আর আমরা ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিয়েছি। অথচ কিছু দুষ্কৃতকারী ওর জীবন নিয়ে নিয়েছে। আমার বড় ভাইয়ের জীবন শেষ করে দিছে।আমরা সরকারের কাছে দাবি করবো সুষ্টু তদন্ত সাপেক্ষে হত্যাকারীর যেন দৃষ্টান্তমুলক শাস্তি হয়।

Reneta

পিরোজপুরের চলিশা গ্রামে আজ রাতেই নিলয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে ১৬৭ পূর্ব গোড়ানের ফ্ল্যাটে স্ত্রী ও শ্যালিকার সামনেই ঘাতকদের হাতে খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার নিলয় চট্রোপাধ্যায় ওরফে নিলয় নিল। রাতেই এ ঘটনায় অজ্ঞাত চার যুবককে আসামি করে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন নিলয়ের স্ত্রী ইশরাত জাহান আশামণি।

থানা পুলিশের পাশাপাশি হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত করছে গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি টি শার্ট ও গামছা উদ্ধার করা হলেও ঘাতক করা এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি তারা।

গোয়েন্দারা বলছেন, এ হত্যাকাণ্ড একটি গোষ্ঠির পরিকল্পিত কাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে ‘ধর্ষক শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড’ আইন চালুর দাবিটি ভুয়া

মে ৭, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT