চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং না করেই ভাঙ্গতে হচ্ছে ‘ময়দান’ এর জন্য নির্মিত সেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বিনোদন
A A

মহামারী করোনার কারণে ক্ষতির মুখে অজয় দেবগণ অভিনীত আসন্ন সিনেমা ‘ময়দান’। করোনার প্রকোপ শুরুর আগেই ছবিটির শুটিংয়ের জন্য তৈরী হয়েছিলো বিশাল সেট। যা ছিলো প্রায় ১৬ একর জমির উপর।

কিন্তু ভারতে চলমান লকডাউন এবং বর্ষা মৌসুমের কারণের ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল সেই সেটটি।

এ বিষয়ে ছবিটির প্রযোজক বনি কাপুর বলেছেন, আমরা মুম্বাইয়ের পাশেই বিশাল একটি খোলা মাঠে প্রায় ১৬ একর একটি জমিতে সেটটি নির্মাণ করেছিলাম। কিন্তু শুটিং শুরুর আগেই লকডাউন জারি হওয়ায় পরবর্তীতে আর কোন কাজ সম্পন্ন হয়নি। এদিকে বর্তমানে মুম্বাইয়ে বৃষ্টিপাত হওয়ায় এখন সেটটি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, যেহেতু বিশাল এই সেটটি পুননির্মাণে কমপক্ষে দুই মাস সময় লাগবে, সুতরাং পুনরায় এর সেট নির্মাণ সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হবে এবং শুটিং শুরু হতে হতে সময় লেগে যাবে প্রায় নভেম্বর। ফলে বিশাল এক ক্ষতির মুখে পড়তে হবে ছবির সাথে সংশ্লিষ্ট সবারই।

অমিত শর্মা পরিচালিত আসন্ন ‘ময়দান’ ছবিটি ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা প্রাক্তন কিংবদন্তি কোচ প্রয়াত সৈয়দ আবদুল রহিমের জীবন অবলম্বনে নির্মিত হবে। যেখানে তার ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণবনি কাপুরবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন নির্মাতার পরিচালনায় এক সিনেমা, ঈদুল আযহায় মুক্তি

পরবর্তী

ভিডিও কনফারেন্সে শপথ নিলেন ১৮ বিচারপতি

পরবর্তী

ভিডিও কনফারেন্সে শপথ নিলেন ১৮ বিচারপতি

পদ্মাসেতুর ৩০তম স্প্যান বসেছে, দৃশ্যমান সাড়ে ৪ কিলোমিটার

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT