বিনোদন

শুটিংয়ে ফিরছেন প্রভাস-দীপিকা, সঙ্গী এবার অমিতাভ

প্রভাস, দীপিকা ও অমিতাভের শুটিং সেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাস, দীপিকা ও অমিতাভ শুটিং সেটে উপস্থিত, সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগেই জানা যায় ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ ছবিতে কাজ করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। গেল বছরের শেষে হায়দরাবাদে যার প্রথম সিডিউলের শুটিংও করেছেন এই দুই তারকা।

কিছুটা বিরতি নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে এই ছবির শুটিং। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

শুটিংয়ে এবারের সিডিউলেও প্রভাস-দীপিকা থাকছেন। পাশাপাশি এবারের অভিতাভ বচ্চনেরও শুটিং থাকছে।

হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে চলছে সায়েন্স ফিকশন ঘরানার এই ছবিটির শুটিং। যেটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটি।

প্রভাসের ক্যারিয়ারের ২১তম ছবির নায়িকা হতে চলেছেন দীপিকা। শোনা গেছে, দীপিকা এই ছবির জন্য বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

ছবিটি প্রযোজনা করছেন সি. অশ্বিনী দত্ত এবং সহ প্রযোজক হিসেবে থাকছেন স্বপ্না এবং প্রিয়াঙ্কা দত্ত ৷ ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

বিষয়:অমিতাভ বচ্চন দীপিকা পাড়ুকোন প্রভাস সায়েন্স ফিকশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…