জনপদ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নারী ও যুবকের লাশ উদ্ধার

নিহত দুইজনের ছবি ও পুলিশি তদন্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার ও ধামরাই থেকে উদ্ধার হওয়া স্কুল ছাত্রীর লাশের ছবি ও তদন্তের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাত নারী ও যুবকের দুইটি লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।

বুধবার দুপুরে বন্দর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট ও একরামপুর এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে পুলিশ ধারণা করছে।

নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক ফোরকান মিয়া জানান, শীতলক্ষ্যা নদীতে দুই স্থানে নারী ও যুবকের দুইটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসি নৌ-পুলিশকে জানায়। পরে নদীতে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তবে নারীর মরদেহের পায়ে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু যুবকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

এছাড়া লাশ দুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয় করতে সিআইডি পুলিশের একটি তদন্ত দলও নমুনা সংগ্রহ করেছে।

বিষয়:অজ্ঞাত লাশ উদ্ধার নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…