চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে মামলা, আসামি ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ধ্বংসাবশেষ, উদ্ধার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এল এম আফসার উদ্দিন ডুবে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আটজনকে আসামি করে বন্দর থানায় সোমবার মামলা করা হয়।

মামলার বাদী বিআইডব্লিউটিএর উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, রোববার দুপুরে নারায়ণগঞ্জ সেন্টাল ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া এলএম আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে ডুবিয়ে দেয় এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজ।

বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেয়ার জাহাজের চালক, মাষ্টার, সুকানি সহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, এই ঘটনায় আরেকটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে।

মামলার আসামিরা হলেন; জাহাজের মাষ্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার এবং রিয়াদ হোসেন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, মামলায় বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে মানুষ হত্যা, জখম, গুরুত্বর জখমসহ ক্ষয়ক্ষতি অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিদের নৌ পুলিশের হেফাজতে আদালতে পাঠানো হবে।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দেয় যাত্রীবাহী লঞ্চ এলএম আফসার উদ্দিন-কে। এতে পুরো লঞ্চই নদীতে ডুবে যায়।

ওই ঘটনায় এখন পর্যন্ত দুই শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হচ্ছেন সোনম কাপুর

পরবর্তী

ডাউন সিনড্রোম: জেনেটিক ত্রুটিযুক্ত বিশেষ শিশুদের নানা বিষয়

পরবর্তী
ডাউন সিনড্রোম শিশুদের জন্য বিশেষ শিক্ষা ও সহায়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাউন সিনড্রোম: জেনেটিক ত্রুটিযুক্ত বিশেষ শিশুদের নানা বিষয়

চ্যানেল আই অনলাইন এর লোগো সহ ভবন, ইউক্রেনের রাসায়নিক কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের রাসায়নিক কারখানা থেকে ছড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT