চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু চুরি করা সেই বানরকে খুঁজছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতে সদ্যোজাত শিশুকে চুরি করে নেয়া সেই বানরকে খুঁজছে পুলিশ। উড়িষ্যা থেকে চুরি করা সেই শিশুর মৃতদেহ একটি কুয়ার ভেতরে পাওয়া যায়। 

শনিবার ১৬ দিনের ঘুমন্ত নবজাতককে তার মায়ের চোখের সামনেই  চুরি করে নিয়ে যায় বানরটি। বানরের হাতে চুরি হওয়ার একদিন পর রোববার রাতে বাড়ির পেছনে একটি কুয়ার ভেতরে শিশুটির মরদেহ খুঁজে পায় তাদেরই একজন আত্মীয়।

পরিবারটি বলছে, বানরটি তাদের বাড়ির ভেতরে ঢুকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

তবে পুলিশের দাবি, এ ধরনের ঘটনা খুবই বিরল। যদিও বিভিন্ন সময়ে বানরদেরকে বাড়িঘর নষ্ট করতে দেখা গেছে। কিন্তু তাদেরকে কখনো শিশুদেরকে সাধারণত এভাবে নিয়ে যেতে দেখা যায় না।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পিসি প্রধান বলেন, আশা করছি বানরটিকে আমরা এক সপ্তাহের মধ্যে ধরে ফেলবো।

তিনি জানান, বানর ধরায় দক্ষ এমন একটি গ্রুপের সাথে পুলিশ এখন অভিযান পরিচালনা করছে।

Reneta

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বানরটি ওই পরিবারের বাড়িতে শনিবার সকালের দিকে ঢুকে পড়ে। তখনই সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

বাচ্চাটির মৃতদেহ পরীক্ষা করে দেখা একজন চিকিৎসক জানিয়েছেন, শিশুটির দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ডুবে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করেন তিনি।

স্থানীয়দের অনেকেই বলছেন, বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় হয়তো সে বানরটির হাত থেকে পড়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাবানরভারত
শেয়ারTweetPin4

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT