জনপদ

শিশু অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

শিশু অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের কালীবাড়ি সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়: শহরের কাঠপট্টি এলাকার মায়ের সাথে থাকত শিশুটি। গত কয়েক মাস আগে শিশুটিকে তার মা ও সৎ বাবা জোরপূর্বক কয়েকজন পুরুষের সাথে অনৈতিক কাজে বাধ্য করে। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায়ও শিশুটিকে আবারও অনৈতিক কাজে পাঠানো হলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

বুধবার সকালে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুটির মা সাহেরা আক্তার কাজল ও সৎ বাবা মো. আলমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় শিশুটি বাদী হয়ে মা ও সৎ বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিষয়:অন্তঃসত্ত্বা আটক ধর্ষণ বাবা-মা শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…