লাইফস্টাইল

শিশুদের ডিজাইনে হবে লা রিভের পোশাক

শিশুদের জন্য কিডস ডিজাইন চ্যালেঞ্জের পোস্টার, যেখানে একটি শিশু ছবি আঁকছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের ডিজাইন চ্যালেঞ্জের জন্য রঙিন পোস্টার, যেখানে একটি শিশু ছবি আঁকছে এবং পোশাকের ডিজাইন দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলনার পাশাপাশি যে সব শিশুরা সঙ্গে রাখেন রং-কাগজ-তুলি, ভালবাসেন আঁকাআঁকি করতে তাদের জন্য সুখবর নিয়ে এলো দেশের  শীর্ষস্থানীয় পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’।

কারণ লা রিভ খুঁজছে তার সর্বপ্রথম ‘কিড ডিজাইনার’কে! সম্প্রতি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এমন ঘোষণাই দিলো প্রতিষ্ঠানটি।

লা রিভের এই প্রতিযোগিতার নাম ‘কিড ডিজাইনার চ্যালেঞ্জ’! বাংলাদেশের যে কোনো শিশুর বয়স যদি ৪ থেকে ১২ বছরের মধ্যে হয়, তাহলেই এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন।

তার জন্য লা রিভের বাছাই করা যেকোন একটি বিষয়ে ইচ্ছে মতো আঁকতে হবে, আর সেটার পরিচ্ছন্ন ছবি তুলে ইমেইল করতে হবে care.lereve@gmail.com এ। সময়সীমা ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচিত সেরা ৩টি ছবি ডিজাইন হিসেবে ঠাঁই পাবে লা রিভের পরবর্তী কালেকশনে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী শিশু প্রতিযোগীর জন্য থাকছে যথাক্রমে পাঁচ, তিন ও আড়াই হাজার টাকার গিফট বাউচার।

বিষয়:ডিজাইন পোশাক শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…