শিশুদের কোভিড-১৯ পরবর্তী জটিলতা থেকে মুক্তি দিবে ফাইজার-বায়োএনটেক টিকা

Cute boy wearing face mask taking vaccine at home. Kid with mother receiving covid vaccine from a healthcare worker at home.
ফাইজার এবং বায়োএনটেকের দুই ডোজ টিকা নিলে কমে যাবে করোনা পরবর্তী শিশুদের অঙ্গপ্রদাহের জটিলতা।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র এক গবেষণা রিপোর্টের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
এ রিপোর্টে বলা হয়, করোনা আক্রান্ত শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস এবং মস্তিষ্কে দুই থেকে ৬ সপ্তাহ পর প্রদাহের শুরু হয়ে থাকে।
ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনগুলো শিশুদের মধ্যকার বহুমাত্রিক প্রদাহের এই লক্ষ্মণ (এমাইএস-সি) দূরীকরণে ৯১ শতাংশ কার্যকর বলে জানায় সিডিসি। গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের প্রথম দিকে, যখন ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণের হার ছিলো সর্বোচ্চ তখনই সিডিসি এই রিপোর্টটি তৈরি করে। এতে যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্যের ২৪টি শিশু হাসপাতালের ১২ থেকে ১৮ বছর বয়সী ২৮৩ জন শিশুদের তথ্য বিশ্লেষণ করা হয়।
এসময় দেখা যায়, এদের মধ্যে যে ৩৮ জন শিশু নিবিড় চর্চা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলো তারা কেউই টিকা গ্রহণ করেনি।
তবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে বহুমাত্রিক প্রদাহের লক্ষ্মণ এর (এমাইএস-সি) ঝুঁকি সবচেয়ে বেশি কিন্তু এই রিপোর্টে তাদের তথ্য বিশ্লেষণ করা হয়নি বলে জানায় সিডিসি।






