চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিলং-এ সালাহ উদ্দিন আহমেদের দিনকাল

চকোর মালিথাচকোর মালিথা
৩:৫০ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৫
রাজনীতি
A A

একমাস পর দেশে ফিরে প্রধানমন্ত্রী, সরকার, বিএনপি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। চ্যানেল আই অনলাইনের কাছে সালাহ উদ্দিনের এখনকার দিনকাল, আইনি লড়াই এবং পরিবারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

তিনি জানান, কাজ ছাড়া একদমই গেস্ট হাউস থেকে বের হন না সালাহ উদ্দিন আহমেদ। আদালতের আদেশে চিকিৎসার জন্য যে হাসপাতালে ছিলেন, জামিন পেয়ে প্রথম কয়েকদিন সেই নেগরিমস হাসপালের কেবিনেই ছিলেন তিনি। পরে স্ত্রী হাসিনা আহমেদসহ ওঠেন শিলং শহরে তিন তারকা মানের একটি গেস্ট হাউসে।

প্রায় দু’ মাস নিখোঁজ থাকার পর নিজেকে শিলং-এ আবিস্কার করে প্রথম দিকে বেশ অসুস্থ ছিলেন বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। এখন চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির যুগ্ম-মহাসচিব।

স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২০ কেজি ওজন কমে গিয়েছিলো তার। এখন সেটা পুনরুদ্ধারের চেষ্ট করছেন। তবে কিডনি সমস্যা, চর্মরোগ এবং ব্যাক পেইন এর মতো কিছু সমস্যা এখনও জেকে বসে আছে তার উপর।

ব্যাক পেইনের জন্য একজন ফিজিও থেরাপিস্ট গেস্ট হাউসে আসেন একদিন পর পর। দুই সপ্তাহ পর স্বাস্থ্য পরীক্ষা করাতে আবার নেগরিমস হাসপাতালে যাবেন সালাহ উদ্দিন আহমেদ।

মূলত: নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং বই পড়েই শিলং-এ সময় কাঠাচ্ছেন তিনি। বাংলাদেশ থেকে তার নির্বাচনী এলাকার অনেকেই শিলং গিয়ে তার সঙ্গে দেখা করছেন। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এলাকা এবং দেশের খোঁজ খবর নেয়া তার প্রতিদিনের কাজের একটি অংশ।

Reneta

নিখোঁজ স্বামীর সন্ধান পাওয়ার পর গত ১৭ মে ভারতের শিলং যান বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। প্রায় এক মাস সেখানে থাকার পর শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি।

সকালে গুলশানে নিজের বাসায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ১৮ মে রাতে স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাতে কান্নাই ছিল বেশি। বাবা হিসেবে প্রথমেই জানতে চান কেমন আছে তার সন্তানেরা। দেশ এবং দেশের মানুষের খোঁজ নিয়েছেন স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের পনেরো মিনিটেই।

জামিন পেলেও আদালতের আদেশে ৭ দিন পর পর আদালতে হাজিরা দিতে যাচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন আইনজীবী এবং বাংলাদেশ থেকে যাওয়া আত্মীয় স্বজন এবং দলের নেতারা।

আদালতের বাইরেও সালাহ উদ্দিন আহমেদকে প্রায়ই যেতে হয় উকিল এস পি মাহন্তর চেম্বারে। পুলিশ সুপারের সঙ্গেও দেখা করতে যান মাঝেমধ্যে।

হাসিনা আহমেদ জানালেন, সালাউদ্দিন তাকে বলেছেন, সকলের দোয়াতেই তিনি জীবন ফেরত পেয়েছেন। শিলং পুলিশের কাছে যাওয়ার পর প্রথমে পাগল ভেবে তারা তাকে মানসিক হাসপালে পাঠালে দেশে একটি ফোন করার জন্য তাকে দুদিন অপেক্ষা করতে হয়েছে।

সালাহ উদ্দিন বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে তার সম্পর্কে খোঁজ খবর নিতেও চিকিৎসকদের অনুরোধ জানান। মানসিক হাসপাতালের ডাক্তারের অনুরোধে পরে ওয়েবসাইট দেখে সালাহ উদ্দিন সম্পর্কে নিশ্চিত হয় শিলং পুলিশ এবং প্রশাসন।

তার স্ত্রী বলেছেন, সালাহউদ্দিন সবসময় দেশে ফিরতে চান। আবার তার উন্নত চিকিৎসাও জরুরি। কিন্তু সবকিছু নির্ভর করছে আদালতের উপর। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিষয়টিও নির্ভর করছে ভারতের আদালতের উপর।

সালাউদ্দিন আহমেদ মনে করেন তার দল বিশেষ করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান তার জন্য অনেক কিছু করেছেন।

আর হাসিনা আহমেদ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার এবং দেশবাসীর প্রতি। এই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর আরো সহযোগিতা চেয়েছেন তিনি।

মালয়েশিয়ায় পড়াশোনা করা বড় মেয়ে দেশে ফিরলে দেশে থাকা আরো দুই সন্তানকে নিয়ে খুব শিগগির আবার শিলং যাবেন হাসিনা আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT