চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিরোপা জেতার জন্য এখনো তৈরি নয় ম্যানসিটি!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দশ জনের দল হয়ে পড়ার পর দুই পেনাল্টি গোলে পিছিয়ে পড়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয়। নিঃসন্দেহে স্বস্তির। এমন এক জয়ের পরও অবশ্য তৃপ্ত নন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ কোচের ভাষ্য, বড় দলগুলোর বিপক্ষে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জন করেনি তার দল!

জার্মান ক্লাব শালকে জিরো ফোরের মাঠ থেকে বুধবার ২-৩ গোলের রোমাঞ্চকর এক জয় নিয়ে ফিরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে মহামূল্যবান ৩ গোল পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত ইংলিশ চ্যাম্পিয়নদের। ১২ মার্চ নিজেদের মাঠে গোলশূন্য ড্র করলেও হেসেখেলেই শেষ আটে নাম লেখাবে গার্দিওলা শিষ্যরা।

ফলাফলই ইঙ্গিত করছে দারুণ রোমাঞ্চকর এক জয়ের। মাঠের খেলা ছিল তার চেয়েও উত্তেজনাকর। সার্জিও আগুয়েরোর ১৮ মিনিটের গোলে প্রথমে এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু ৩৮ ও ৪৫ মিনিটে দুই পেনাল্টি গোলে ম্যাচটা বেরই করে নিচ্ছিল শালকে।

দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে নিকোলাস ওটামেন্ডি লাল কার্ড দেখলে অথৈ জলে পরে ম্যানসিটি। সেখান থেকে শেষ পাঁচ মিনিটের ব্যবধানে লেরয় সানে ও রাহিম স্টার্লিংয়ের গোলে স্বস্তির জয় পায় সিটিজেনরা।

এমন জয় পেয়ে মোটেও সন্তুষ্ট নন গার্দিওলা। দুই পেনাল্টি উপহার দেয়ায় ডিফেন্ডারদের ওপর নাখোশ স্প্যানিশ কোচ, ‘এটা দারুণ ফলাফল, কিন্তু আমরা তাদের প্রথম পেনাল্টি উপহার দিয়েছি, পরে দ্বিতীয় পেনাল্টি দিয়েছি, লাল কার্ড দিয়েছি। এমন প্রতিযোগিতা মোটেও ভালো নয়।’

‘আমরা পরের ধাপের প্রতিযোগিতার জন্য মোটেও তৈরি নই। সত্যি বলতে এটাই বাস্তব। তবে শেষ পর্যন্ত আমরা জিতেছি, সেজন্য আমি খুশি। এটা ভালো ফলাফল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT