চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে রাজস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। ১৪ বছরের শিরোপাখরার অবসান ঘটাতে ম্যাচে টস জিতে ব্যাটিং করছে সানজু স্যামসনের রাজস্থান।

আহমেদাবাদের ফাইনালে গুজরাটেরর স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলজারি জোসেফ। তার জায়গায় সুযোগ পেয়েছেন কিউই পেসার লোকি ফার্গুসন। অন্যদিকে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে এ ম্যাচে নেমেছে রাজস্থান।

২০০৮ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম আসরেই শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর আর ট্রফি জেতা হয়নি দলটির। বিপরীতে প্রথম আসরেই ফাইনাল নিশ্চিত করা গুজরাটও চাইছে ট্রফি জিতে বাজিমাত করতে।

চলতি আইপিএলে সবচেয় ধারাবাহিক দল হিসেবে ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট তুলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার দল। এক ম্যাচ কম জিতে তার পরের অবস্থানেই ছিল রাজস্থান।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে গুজরাট। এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ফাইনাল নিশ্চিত করা দল। যেখানে প্রথম দেখায় হার্দিক পান্ডিয়ার ৮৭ রানে ভর করে ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে গুজরাট। জবাবে জস বাটলারের ঝলমলে অর্ধশতকের পরও ৩৭ রানে হেরে যায় রাজস্থান।

তবে সব হারের জবাব ফাইনালে দিতে পারে রাজস্থান। বোলিংয়ে আসর সর্বোচ্চ ২৬ উইকেট তুলে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ যুজবেন্দ্র চাহাল। ব্যাটিং চার সেঞ্চুরি এরই মধ্যে হাঁকিয়ে ফেলেছেন বাটলার। ছুটছেন এক আসরে কোহলির করা সর্বোচ্চ ৯৭৩ রানের পিছনে। ফাইনালে এই ধারা বজায় রেখে কোহলিকে টপকাতে চাইবেন তিনি। সেক্ষেত্রে কপাল পুড়বে গুজরাটের।

Reneta

গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মুহাম্মদ সামি, যশ দয়াল ও লোকি ফার্গুইসন।

রাজস্থান রয়্যালস: সাঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদূত পাড্ডিকাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, ওবেদ ম্যাকয় ও যুজবেন্দ্র চাহাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২গুজরাটফার্গুসনরাজস্থানলিড স্পোর্টসস্যামসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে বিধস্ত উড়োজাহাজের সন্ধান মিললো নদীতে

পরবর্তী

বিষপানে গৃহবধুর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ

পরবর্তী
জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষপানে গৃহবধুর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ

আপিল বিভাগের রায়ে মেঘনায় বালু উত্তোলন বন্ধ

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT