জনস্বার্থ দেখিয়ে উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে চাঁদপুর মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলন করে বেশ অর্থ উপার্জন করছিলেন ইউপি চেয়ারম্যান সেলিম খান।
দীর্ঘদিন পর টনক নড়ে রাষ্ট্রপক্ষের। এর বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। ফলে বালু উত্তোলনের পথ বন্ধ হলো সেলিম খানের। প্রায় ৫ বছর পরে আপিল করায় রাষ্ট্রপক্ষের সমালোচনা করেন আপিল বিভাগ।








