চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবকুমার শর্মার সন্তুরে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

স্থান পরিবর্তনে বেঙ্গল শাস্ত্রীয় উৎসব জমবে না বলে যারা আশঙ্কা করেছিলেন তাদের আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দিন থেকেই রাজধানীর আবাহনী মাঠে জমে ওঠছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীতের ৬ষ্ঠ আসর। আসরের প্রথম দিন সফলভাবে পার করার পর দ্বিতীয় দিনেও দর্শক শ্রোতার সমাগম দেখার মতো। বিশেষ করে পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর শুনতে আসা আগ্রহী শ্রোতার সংখ্যা ছিলো বেশ আশা জাগানিয়া। অনেককেতো বলতেই শোনা গেল যে, শিবকুমার শর্মার সন্তুর শুনতেই তারা এসেছেন!

ঘড়িতে তখন রাত প্রায় সোয়া নয়। কুয়াশা পড়ে রাজধানীর আবাহনী মাঠের ঘাসগুলোর মাথায় জল জমেছে। পুরোপুরি শীতের আমেজ অনুভূত না হলেও হিম হিম হাওয়ায় উপস্থিত শ্রোতা দর্শকরা যেনো কিছুটা আয়েশি ভঙ্গিতে অপেক্ষা করছিলেন শিবকুমার শর্মার সন্তুুরের জন্য। যদিও সন্ধ্যার পর থেকে ততক্ষণে ‘কত্থক নৃত্য’-নিয়ে পারফর্ম করে ফেলেছেন অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানি এবং তবলা বাজিয়ে দর্শক শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়।

যারা শিবকুমার শর্মার সঙ্গে খুব ভালো পরিচয় নেই তাদের জ্ঞাতার্থে বলে রাখি, সন্তুর শব্দটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শিবকুমার শর্মার নাম। নানা বাধা উপেক্ষা করে বাবার অনুুপ্রেরণাতে কাস্মিরি লোকসংগীতে ব্যবহৃত সন্তুরকে মার্গসংগীতের মঞ্চে উপস্থাপন করেন তিনি। একনিষ্ট অধ্যাবসায়, ক্লান্তিহীন গবেষণা ও পুনঃপুনঃ বিনির্মাণের মাধ্যমে সন্তুরবাদনে তিনি নতুন মাত্রা যোগ করেন এবং তা তাকে এনে দেয় অভাবনীয় সাফল্য।

জীবন্ত কিংবদন্তি পণ্ডিত শিবকুমার শর্মার অর্জনের তালিকাও কম নয়। তিনি পদ্মবিভূষণ, পদ্মশ্রী, তানসেন সম্মান, মাস্টার দীননাথ মঙ্গেশকর পদক, আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিনিধি পদক, ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটারস, সংগীত নাটক আকাদেমি ফেলোশিপসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

যাইহোক, মৃদু হাওয়ায় বেজে চলেছে সন্তুরের সুর। মোহনীয় সুরে দুলছেন কেউ কেউ। শুধু সন্তুর নয়, তার সঙ্গে শিল্পীকে তবলায় তাল দিচ্ছেন পণ্ডিত যোগেশ শামসী। তানপুরায় ছিলেন তাকাহিরো আরাই। তাদের অসাধারণ পারফর্মেন্সের পর তবলা নিয়ে আলদা পরিবেশন করেন পণ্ডিত যোগেশ শামসী। সেটাও চলে প্রায় ঘন্টা খানেকের বেশী সময় পর্যন্ত।

দূরে গ্যালারির সামনে পাতা বেঞ্চিতে মাথা দোলাচ্ছেন মধ্য বয়স্ক এক দম্পতি। পুরুষটি চাদর মুড়ি দিয়ে আছেন। তাদের দেখে পাশ দিয়ে যাওয়ার সময় একজন বলে ওঠলেন, এরাই শাস্ত্রীয় সংগীতের প্রকৃত শ্রোতা! রাত বাড়তে থাকে। আবাহনী মাঠে উপস্থিত সব বয়সী শ্রোতা দর্শকরা মিশে যেতে থাকেন সংগীতের ঘোরে।

Reneta

স্কয়ার নিবেদিত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’ এর অনুষ্ঠান প্রচার সহযোগী চ্যানেল আই।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিবকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT