চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীদের দুঃসময়ে রজনীকান্ত দিলেন ৫০ লাখ রুপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
বিনোদন
A A

বিশ্বজুড়ে মহামারি করোনার ছোবলে স্থবির সব কিছু। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা হয়েছে আগেই। বিশ্ব বিনোদনেও অচলাবস্থা। আর এই করুণ সময়ে দক্ষিণ ভারতীয় সিনেমার কলাকুশলীদের চলছে দুর্দিন। সিনেমার মতো বাস্তবেও ত্রাতা হয়ে এলেন সুপারস্টার রজনী!

উদ্ভূত পরিস্থিতিতে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিনেমার সঙ্গে জড়িত টেকনিশিয়ান ও শ্রমিকরা। ক্ষতিগ্রস্থ এসব টেকনিশিয়ানদের কথা বিবেচনা করে রজনী ৫০ লাখ রুপি অনুদান দিলেন।

‘ফিল্ম এমপ্লয়ার্স ফেডারেশন অব সাউথ ইন্ডিয়া’কে (এফইএফএসআই)  এই অর্থ দেয়ার ঘোষণা দিয়েছেন রজনী।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ৭০ শতাংশ কর্মী দৈনিক মজুরি পান। ফলে শুটিং বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন তারা। অনেক টেকনিশিয়ানদের জীবনযাপন করাই এখন চ্যালঞ্জে পরিণত হয়েছে। শুটিং শুরু না হলে তাদের আয় হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে কবে নাগাদ শুটিং শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই। যার কারণেই টেকনিশিয়ানদের আর্থিক সমস্যা সমাধানের জন্য ৫০ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন রজনীকান্ত। তিনি মনে করছেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে আরো যারা বিত্তবান আছেন, এই অনুদান ঘোষণার ফলে অনেকেই এগিয়ে আসবেন।

ইতোমধ্যে রজনী ছাড়াও তারকা অভিনেতা সূর্য, শিবাকার্তিকেয়ন এবং বিজয় সেতুপতি ১০ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

Reneta

এ বিষয়ে পরিচালক আর কে সেলভামি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফিল্ম এমপ্লয়াস ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়া’-তে (এফইএফএসআই) প্রায় ২৫ হাজার সদস্য রয়েছেন। আশা করা যাচ্ছে তারা প্রত্যেকেই এই সহায়তা পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকার্তিবিজয় সেতুপতিরজনীকান্তশিবকুমারসূর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT