চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিপ্রার মামলা আমলে নেয়নি কক্সবাজার সদর থানা পুলিশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৫২ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অবসারপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথের মামলা আমলে নেয়নি কক্সবাজার সদর থানা পুলিশ।

ছবি বিকৃত করে ফেইসবুকে শিপ্রার ব্যক্তিগত ছবি পোস্টকারী দুই পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাত প্রায় দেড়শ জনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান শিপ্রা। মঙ্গলবার রাত ১২টার দিকে সাহেদুল ইসলাম সিফাত ও আইনজীবী মাহবুবুল আলম টিপুকে সাথে নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় যান শিপ্রা। এ সময় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান ঘটনাস্থল রামু থানা ও বিশেষ ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দিয়েছেন।

থানা থেকে বের হয়ে শিপ্রার আইনজীবী মাহাবুবুল আলম টিপু গণমাধ্যম কর্মীদের বলেন, মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে পুলিশ আটক করার পরে ল্যাপটপ, হার্ডডিস্ক, পেনড্রাইভসহ বিভিন্ন ডিভাইস নিয়ে যায় পুলিশ। এগুলো থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি, ভিডিও আপত্তিকরভাবে এডিট করে সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেছে। ব্যক্তি চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় শিপ্রা দেবনাথের মান ক্ষুন্ন হয়েছে। তাই শিপ্রা দেবনাথ ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করতে আসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামান ঘটনাস্থল হিমছড়ি হওয়ায় রামু থানা ও বিশেষ ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দিয়েছেন।

Banglabid

আইনজীবী মাহাবুবুল আলম টিপু জানান, চিহ্নিত ফেসবুক আইডি পিবিআই পুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রায় ১৫০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন শিপ্রা। থানা মামলা না নিলেও আদালতের আশ্রয় নেয়া হবে।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান বলেন, যে কোন ব্যক্তি মামলা করার অধিকার সংরক্ষণ করেন। তবে ঘটনাস্থল কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন না হওয়ায় মামলাটি গ্রহণ করা সম্ভব হয়নি।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোষ্টে ৩১ জুলাই রাত ৯টার দিকে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগি শিপ্রা দেবনাথ। ওইদিন ঘটনাস্থলে শিপ্রা না থাকলেও আরেক সহযোগি সিফাত ছিলেন। তবে হিমছড়ির নীলিমা রিসোর্টে তাদের রুমে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদক উদ্ধারের অভিযোগে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলা থেকে জামিনে মুক্তি পান শিপ্রা দেবনাথ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনসামাজিক যোগাযোগ মাধ্যম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আবারও বেড়েছে মৃতের সংখ্যা

পরবর্তী

সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার এপিবিএন’র ৩ সদস্য সাময়িক বরখাস্ত

পরবর্তী

সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার এপিবিএন'র ৩ সদস্য সাময়িক বরখাস্ত

সুপ্রিম কোর্টের এবছরের অবকাশকালীন ছুটি বাতিল

সর্বশেষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT