বাংলাদেশ

শিক্ষকদের জন্য সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী নুরুলর ইসলাম নাহিদ বলেছেন বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের আন্দোলনের বিষয়টি জটিল পর্যায়ে চলে গেছে। তবে সরকার ও শিক্ষক দু’পক্ষের আন্তরিক আলোচনা চলছে। সবার জন্য সম্মানজনক সমাধানের পথ খোঁজা হচ্ছে। কবে সমাধান হবে এর দিনক্ষণ নির্ধারণ করে বলা যাবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অষ্টম জাতীয় বেতন স্কেল নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,‘ শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আন্তরিকভাবে কথা হয়েছে। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। সঙ্কট সমাধানে অগ্রসর হচ্ছি। একটি পথ বেরিয়ে আসবে। আমি সরকার পক্ষ যেমন ঠিক তেমনি শিক্ষকদের হয়ে আমাকেই কথা বলতে হয়’।

মর্যাদার দাবিতে গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি কর্মসূচির আজ তৃতীয় দিন। এর আগে প্রায় ৮ মাস ধরে মর্যাদা এবং বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করে শিক্ষকসমাজ। অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ৩৭ টি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।

বিষয়:পে-স্কেল শিক্ষকদের আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…