বাংলাদেশ

শাহ আলমগীরকে স্মরণ করলেন দীর্ঘদিনের সহকর্মীরা

শাহ আলমগীরকে স্মরণ করলেন দীর্ঘদিনের সহকর্মীরা

প্রয়াত সাংবাদিক ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ’র (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরকে স্মরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় তারা বলেন, পিআইবিকে এগিয়ে নিতে প্রয়োজন শাহ আলমগীরের আদর্শকে ধারণ করা সাংবাদিক নেতৃত্বের।

সাংবাদিক, সংগঠক, নেতা, প্রশাসক-কর্মজীবনের প্রতিটি ধাপে আপাদমস্তক সৎ ও বিশ্বস্ততার নাম ছিলেন শাহ আলমগীর। ব্যক্তিজীবনে সদালাপী আর সদাহাস্য মানুষটি ছিলেন নির্মোহ।

চ্যানেল আই, একুশে টেলিভিশন, মাছরাঙা, প্রথম আলোসহ দেশের স্বনামধন্য অনেক গণমাধ্যমে কাজ করেছেন শাহ আলমগীর।

নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর। পিআইবির মহাপরিচালক হিসেবে গণমাধ্যমের প্রসারে শাহ আলমগীরের অবদান নিয়ে কথা বলেন বিশিষ্টজনেরা।

শাহ আলমগীরের আদর্শকে ধারণ করে পিআইবি’র ভবিষ্যত নেতৃত্ব একজন সাংবাদিককে দেয়ার দাবি জানিয়েছেন অনেকে।

দ্রুতই সাংবাদিক শাহ আলমগীরকে নিয়ে স্মরণিকাগ্রন্থ প্রকাশের কথা জানিয়েছে পিআইবি কর্তৃপক্ষ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…