বিনোদন

শাহরুখ-আব্রামের দুষ্টুমিভরা ভিডিও

শাহরুখ-আব্রামের দুষ্টুমিভরা ভিডিও

ছোট্ট ছেলে আব্রামকে যখনই দেখেন, তখনই মন ভালো হয়ে যায় বলিউড বাদশার। কাজের ফাঁকে খেলায়, দুষ্টুমিতে হঠাৎ যেন তার বয়সী হয়ে যান। সে পাশে থাকলে অবলীলায় ভুলে যেতে পারেন ডজন ডজন হাই লেন্সের তাক করা ক্যামেরাকে।

এরআগে কেকেআরের খেলা দেখতে বাবা বা দিদির কোলে চেপে দেখতে যেতেন। কিন্তু এবারের সিজনে ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে শুধু বাবার সঙ্গে এসেছেন নাইটের মধ্যমণি আব্রাম।

তাদের শুভ আগমনে বুধবার ইডেনে পাঞ্জাবের বিপক্ষে অসাধরণ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স।

সেই ম্যাচে কলকাতার অসাধারণ খেলার পর অবশ্য আসল খেলা দেখালেন ছোটে খান। বাবার গায়ে মুখের জল ছিটিয়ে শুরু করলেন দুষ্টুমি। কম যান না স্বয়ং কিং খানও।

ছেলের গায়ে তিনিও জল ছিটিয়ে দিলেন। শুধু তাই নয়, বল নিয়ে বিন্দাস মুডে খেললেন আব্রামের সঙ্গে। আর সেই দুষ্টু-মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।
শাহরুখ-আব্রামের ভাইরাল হওয়া ভিডিও

বিষয়:আব্রাম খান বলিউড শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…