বিনোদন

শাহরুখের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী!

গৌরী ও শাহরুখের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরী ও শাহরুখের একসঙ্গে ছবি, যেখানে তারা বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের অন্যতম ‘নিখুঁত দম্পতি’ হিসেবে যদিও কোন দম্পতির নাম উল্লেখ করতেই হয় তবে সবার প্রথমেই আসবে শাহরুখ-গৌরীর নাম। তাদের দীর্ঘ তিন দশকের সংসার জীবনে নানান ঘাত-প্রতিঘাত থাকলেও ব্যক্তিগত ভাবে নিজেরাই সমাধান করেছেন সেগুলো। তবে এত কিছুর মাঝেও নাকি একবার শাহরুখকে ছেড়ে যাবার কথা ভেবেছিলেন গৌরী।

২০০৫ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ এসে এমনটা জানিয়েছিলেন গৌরী। শাহরুখের থেকে আলাদা থাকতে চাওয়ার কথা নির্দ্বিধায় জানিয়েছিলেন তিনি। স্মৃতিচারণ করে শাহরুখ-পত্নী বলেন, “আমি তখন কলেজে পড়তাম। বয়স কম ছিল। মনে হয়েছিল, এত অল্প বয়সে বিয়ের কথা ভাবা ঠিক হবে না।”

শাহরুখের সঙ্গে সম্পর্ক থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন তিনি। তার কথায়, “শাহরুখ আমার উপর খুব অধিকারবোধ দেখাত।” বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, সকলের সঙ্গে ইচ্ছে মতো মিশতে প্রেমিকের থেকে আলাদা হওয়া ছাড়া আর কোন উপায় দেখেনি সেসময়।

যদিও সেই বিচ্ছেদ খুব বেশিদিন টেকেনি। শাহরুখের থেকে দূরত্ব সহ্য না করতে পেরে শেষমেশ তার কাছেই ফিরে যান গৌরী। যার পর থেকে কেটে গেছে তাঁদের তিন দশকের সংসার জীবন।

বিষয়:গৌরি খান বিচ্ছেদ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…