একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপন করে বিপাকে পড়েছেন শাহরুখ খান। এক ভক্ত রীতিমতো মামলা ঠুকে দিয়েছেন শাহরুখের নামে।
জানা গেছে, শাহরুখের বিজ্ঞাপন দেখে ওই ভক্ত একটি শেভিং ক্রিম কিনেছিলেন। ভক্তের ধারণা ছিল, শাহরুখ যেহেতু বিজ্ঞাপন করেছেন, তাহলে পণ্যটি অবশ্যই ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শেভিং ক্রিম ব্যবহার করে ভক্তের পুরো মুখে র্যাশ ওঠে। ক্ষেপে গিয়ে সেই ভক্ত ভূপাল ভোক্তা আদালতে একটি মামলা ঠুকে দেন। বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিপথে ঠেলে দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়।
শাহরুখের টিমের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে তিনি এখন আর সেই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ নেই। ২০১৬ সালের এপ্রিল মাসে এই চুক্তির মেয়াদ শেষ এবং সেটা আর নবায়ন করা হয়নি।
গত ৪ আগস্ট শুক্রবার মুক্তি পেয়েছে শাহরুখের ছবি ‘যব হ্যারি মেট সেজাল’। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। ডেকান ক্রনিকল।







