বাবা হয়েই নিজের দায়িত্ব শেষ করেননি শাহরুখ। আরিয়ান আর সুহানার সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেননি বলিউড কিং। সেই অপূর্ণতাটা এবার পূরণ করে নিচ্ছেন আব্রামকে দিয়ে।
আব্রামের সঙ্গে সময় কাটানো খুবই উপভোগ করেন কিং খান। গৌড়ি শিল্ডের সিনেমার শুটিং করছেন শাহরুখ। এরই ফাঁকে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি চলে গেলেন গোয়ার সমুদ্রতটে।
সেখানে সবার সঙ্গে সময় তো কাটালেনই। পাশাপাশি ছোট্ট আব্রামকে নিয়ে বাইকে করে বেরিয়েও পড়লেন। হাতে কলমে ছেলেকে কোয়াড বাইক চালানোও শেখালেন শাহরুখ খান।
বাবা হিসেবে এটুকু দায় তো তার উপরই বর্তায়। তাই না?






