আর কয়েকদিন পরই ৫০ বছরে পা দেবেন বলিউড কিং শাহরুখ খান। বয়সের হাফ সেঞ্চুরী করতে যাওয়া কিং খান তাই এখন ভাবছেন নতুন ভাবনা। তার নতুন পরিকল্পনা হলো বছরে তিনটি ছবি তৈরি করা। এর কারণও সেই বয়স। শাহরুখের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি কিছুটা দমে গেছেন।
আগামী ২ নভেম্বর তার আগেই জন্মদিনের প্রতিজ্ঞাও হবে এটাই। আপ কামিং সিনেমা ‘দিলয়ালে’র শুটিং ফ্লোরে শাহরুখ খান জানালেন, এখন ১টা সিনেমা করতেই তার সময় লাগছে প্রায় ১ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাতে কাজের দিক থেকে দমে যান; তার জন্যই এ ভাবনা।
পরিচালক রোহিত শেঠির পরবর্তী সিনেমা ‘দিলওয়ালে’তে কয়েক বছর পর আবার দর্শক দেখতে পাবে কাজলকে।
কিং খান নায়ক থেকে প্রযোজক হওয়ার পর নিজের প্রোডাকশান হাউজ থেকে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেসে’র মতো সিনেমার প্রযোজনা করেছিলেন। এ ছবিগুলো যথেষ্ট খ্যাতিও অর্জন করেছিলো।
তাই এখন তিনি ভক্তদের অনুরোধে বছরে তিনটি সিনেমা বানাতে চান। একটি তার মনের, একটি শারীরিক সামর্থ্যের আর অন্যটি টাকা আয়ের জন্য।
দেখা যাক কি হয়?






