চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের নতুন ছবি ‘পাঠান’, নায়িকা হচ্ছেন দীপিকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে রুপালি পর্দায় দেখা পাওয়া যায়নি বলিউড বাদশা শাহরুখ খানের। যদিও ইতোপূর্বে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল তার বেশ কিছু প্রকল্পে চুক্তি হওয়ার বিষয়ে। কিন্তু সেগুলোর কোনটাই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

তবে এবার জানা গেল ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নামক সিনেমার মধ্য দিয়ে আগামী বছর পর্দায় আসবেন শাহরুখ। তাও আবার জুটি বাঁধবেন দীপিকা পাডুকোনের সাথে, বলিউড হাঙ্গামার সূত্রে এমনটাই জানা গেছে।

খবরে আরো জানায়, ছবিটিতে মূলত ‘পাঠান’ ভূমিকাতেই অভিনয় করবেন শাহরুখ। যেমনটা এর আগে তাকে দেখা গিয়েছিল ‘ডন’ ও ‘রইস’ সিনেমাতে। তবে চমকের বিষয় অ্যাকশনধর্মী এই সিনেমাতে শাহরুখের সাথে সাথে দীপিকারও অ্যাকশনের দেখা মিলবে।

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং ধারণা করা হচ্ছে এ বছরের শেষে নভেম্বরের দিকে শুটিং হতে পারে। এছাড়াও এর প্রযোজনায় থাকছেন যশরাজ ফিল্মস।

তবে সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে এখনো কারো তরফ থেকেই কোন ঘোষণা আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারদীপিকা পাড়ুকোনপাঠানবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT