বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে আবার ২৫০ কেজির বােমা উদ্ধার

বিমানবন্দরে উদ্ধার হওয়া ২৫০ কেজির বােমা, নিরাপত্তা বাহিনী তল্লাশি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজির বােমা উদ্ধার, নিরাপত্তা বাহিনী তদন্তে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ৫ দিনের ব্যবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি জিপি (জেনারেল পারপাস) বােমা উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার সকালে বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় মাটির প্রায় ১০ ফুট নীচ থেকে ২৫০ কেজি ওজনের জিপি বােমা সদৃশ্য বস্তুটি পাওয়া যায়।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তাতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ‘ঘাঁটি বঙ্গবন্ধু’র প্রশিক্ষিত বােম্ব ডিসপােজাল দল আধুনিক যন্ত্রপাতিসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বােমাটি নিষ্ক্রিয় করে।

এরপর বােমাটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বােমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বােমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

গত ৯ ডিসেম্বর এমন একটি বোমা উদ্ধার করে বিমান বাহিনীর সদস্যরা।

বিষয়:বিমান বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…