চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের হামলার প্রতিবাদ ও সাম্প্রদায়িক বর্বরতার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ বঙ্গবন্ধু এভিনিউ  যুবলীগের কার্যালয়ের সামনে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

Banglabid

এসময় সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন: বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গড়ে তুলা হয়েছে। বিএনপি-জামায়াত অপশক্তি দেশের উন্নয়ন অর্জন নষ্ট করতেই আবার ষড়যন্ত্র শুরু করেছে।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা বলেন: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যখন উদযাপন করা হচ্ছে তখনই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ সকল সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে এজন্য  যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে মাঠে আছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ যারা সৃষ্টি করবছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

Reneta

সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন: বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর ঠাই হবে না, যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করতে হবে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এই অপশক্তির বিরুদ্ধে মাঠে আছে। বিএনপি-জামাত সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ পাঁয়তারা করছে। দেশের সকল জনগণকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত মাইনুদ্দিন রানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক
রেজাউল করিম রেজা সঞ্চালনায় সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সদস্য- ব্যারিস্টার সজীব, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, সৈয়দ আহমেদ, নাজমুল হোসেন টুটুল,মোরসালিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪২ লাখ খরচ করেও এলিনা শাম্মীর আক্ষেপ নেই!

পরবর্তী

সম্প্রীতি নষ্ট করলে কঠোর হাতে দমন

পরবর্তী

সম্প্রীতি নষ্ট করলে কঠোর হাতে দমন

টিকা কিনতে ৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT