শিক্ষা

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সংযোগ

শাবিপ্রবি উপাচার্য বসে আছেন অফিসে, পেছনে ছবি ও ডকুমেন্টস. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি উপাচার্য তার অফিসে বসে আছেন, পেছনে ছবি ও ডকুমেন্টস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একটি দল গতকাল মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ সচল করেন।

শিক্ষার্থীরা জানায়, তারা কোনো সহিংস আন্দোলনে যাবে না। এ কারণে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেয়া হয়েছে। তবে উপচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আমরন অনশন কর্মসূচি চলবে।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল করেছে মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে গোলচত্বরে এসে শেষ হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।

সেই আন্দোলনের এক পর্যায়ে জাফরিন আহমেদ পদত্যাগ করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠে। নতুন দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থী।

এরই মধ্যে গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আইআইসিটি ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার পর অজ্ঞাত কয়েক’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের নতুন দাবিতে গত বুধবার ১৯ জানুয়ারি থেকে ৭ দিন ধরে আমরণ অনশনে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। দাবি পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা।

এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। আর অনশনস্থলে রয়েছে আরও ৯ জন।

বিষয়:শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শাবিপ্রবি উপাচার্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…