চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবানা কি ফিরবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
বিনোদন
A A

ষাটের দশক থেকে শুরু করে সুনিপুণ অভিনয় দিয়ে টানা তিন দশক মাতানো নায়িকার নাম শাবানা। অথচ রূপালী পর্দায় এই জনপ্রিয় মুখটির দেখা নেই প্রায় একযুগের বেশি সময় ধরে। ১৫ জুন (শনিবার) গুণী এই অভিনেত্রীর জন্মদিন।

তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে অন্তত ২৯৯ টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তাঁর চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। পরে ১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।

ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। কখনো সলজ্জ বধূ কিংবা সংগ্রামী নারীর বেশে সিনেমা হলে দর্শক টেনেছেন শাবানা। অথচ সেই প্রিয় মুখটি হঠাৎ করেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে নিজেকে একেবারে আড়াল করে ফেলেন। ২০০০ সালে সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রে। এর মধ্যে তিনি দেশে এসেছেন খুবই কম।

শাবানা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘ওরা এগারো জন’, ‘ভাত দে’, ‘রাঙা ভাবী’, ‘অবুঝ মন’, ‘ছুটির ঘণ্টা’, ‘দোস্ত দুশমন’, ‘সত্য মিথ্যা’, ‘বাংলার নায়ক’, ‘বিরোধ’, ‘আনাড়ি’, ‘সমাধান’, ‘জীবনসাথী’, ‘মাটির ঘর’, ‘লুটেরা’, ‘সখি তুমি কার’, ‘কেউ কারো নয়’, ‘পালাবি কোথায়’, ‘স্বামী কেন আসামি’, ‘দুঃসাহস’, ‘পুত্রবধূ’, ‘আক্রোশ’ ও ‘চাঁপা ডাঙার বউ’ প্রভৃতি।

শাবানা মোট ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও বাচসাস পুরস্কার, আর্ট ফোরাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার, নাট্য নিকেতন পুরস্কার, ললিতকলা একাডেমি, সায়েন্স ক্লাব পুরস্কার, জাতীয় যুব সংগঠন পুরস্কার, কথক একাডেমি’সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরুর পরে শাবানা দেশে এসেছেন হাতে গোনা কয়েকবার। ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন শাবানা। সেই সময়ে বাংলাদেশে এসেছিলেন তিনি।

Reneta

গতবছর জাতীয় নির্বাচনে তার স্বামী ওয়াহিদ সাদেকের প্রার্থিতা সম্ভাবনা তৈরি হওয়ায় আবার আলোচনায় আসেন দেশের এই অভিনেত্রী। মাঝে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন সিনেমা প্রযোজনা করবেন বলে। তখন অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে, অভিনয়ে না হোক চলচ্চিত্র নির্মাণের সঙ্গে তো জড়িত হতে যাচ্ছেন তিনি!

কিন্তু সে সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। তবে অনেকেই মনে করছেন, ঢাকাই চলচ্চিত্রের এই সংকট সময়ে হয়তো অচিরেই নায়িকা শাবানা প্রযোজক হিসেবে পা রাখবেন! এখন সময়ই বলে দিবে, সত্যি সত্যিই শাবানা চলচ্চিত্রে ফিরবেন কিনা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমেরিকাএফডিসিচলচ্চিত্রঢাকালিড বিনোদনশাবানা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT